Thursday, May 14, 2026

বিধাননগরে বা*জ পড়ে এটিএমে আ*গুন, দমকলের চেষ্টায় নিয়ন্ত্রণে

Date:

Share post:

সকাল থেকেই বজ্র-বিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টি শহরে। তাতেই অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল শহরবাসী। হঠাৎই বাজ পড়ে আগুন লেগে যায় শহরের একটি এটিএম-এ। ছুটে আসেন  দমকল বাহিনী। দু-দুটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রিত হয় আগুন।

কীভাবে লাগল এই আগুন ? প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উল্টোডাঙা মেন রোডে বেসরকারি ব্যাঙ্কের এটিএম-এ হঠাৎই বজ্রপাতের ফলে আগুন লেগে যায়। সেই সময় বৃষ্টি পড়ছিল। আচমকা এই অগ্নিকাণ্ডে গোটা এলাকায় চাঞ্চ্যল্য ছড়িয়ে পড়ে।একদিকে ছিল আকাশ কালো করে আসা অঝোরে বৃষ্টি অন্যদিকে বজ্রপাত। সেই সময় আচমকাই ঘটে যায় অগ্নিকাণ্ড। যদিও দমকলবাহিনী এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণ আনায় পরিস্থিতি স্বাভাবিক হয়।কাকতালীয়ভাবে যখন এই ঘটনা ঘটে তখন এটিএমে কোনও গ্রাহক ছিলেন না। ফলে বড়সড়ো দুর্ঘটনা এড়ানো গিয়েছে।

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...