Tuesday, May 19, 2026

Panchayat Election 2023: স্ক্রুটিনির পর ৩১৬৪ মনোনয়নপত্র বাতিল, জানাল কমিশন

Date:

Share post:

রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র পরীক্ষার পর মোট ৩১৬৪টি মনোনয়নপত্র বাতিল করার কথা জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। কমিশন সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসে ৪৬১টি, বিজেপির ৯০৫টি, সিপিএমের ১০৪২টি, কংগ্রেসের ২৫২টি মনোনয়ন বাতিল হয়েছে। এর মধ্যে, গ্রাম পঞ্চায়েতে ২৫৭৫টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। পঞ্চায়েত সমিতিতে ৪৮৭টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। জেলা পরিষদে ১০২টি মনোনয়নপত্র বাতিল হয়েছে।

ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের জন্য জমা পড়া সব মনোনয়ন পত্রগুলি পরীক্ষা করে দেখার পরে মোট ২ লক্ষ ২৮ হাজার ১৫৮টি মনোনয়ন বৈধ বলে রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে। এরমধ্যে জেলা পরিষদে চার হাজার ৮৩০টি, পঞ্চায়েত সমিতিতে ৩৪ হাজার ৮৬৬টি ও গ্রাম পঞ্চায়েত স্তরে এক লক্ষ ৮৮ হাজার ৪৬২টি মনোনয়ন জমা পড়েছে। মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।

আরও পড়ুন- ৮ জুলাই ছুটি ঘোষণা রাজ্য সরকারের, কোন কোন ক্ষেত্রে নিয়ম লাগু!

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...