Tuesday, May 19, 2026

রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

সোমবার ১৯শে জুন ২০২৩ ৫৩-তে পা দিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। প্রাক্তন কংগ্রেস সভাপতি এই মুহূর্তে আমেরিকায় (USA) রয়েছেন। কংগ্রেসের নেতা-কর্মীরা দিল্লিতে পার্টির সদর দফতরে তার জন্মদিন পালন করার সুযোগ হয়নি। যদিও পার্টি অফিসের বাইরে রাহুল গান্ধীর ছবি সহ শুভেচ্ছা পোস্টার পড়েছে।

এদিন রাহুল গান্ধীর জন্মদিনে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এনসিপি প্রধান শরদ পাওয়ার, তাঁর কন্যা তথা দলের কার্যকরী সভাপতি সুপ্রিয়া সুলে, ডিএমকে প্রধান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, তাঁর বোন তথা দলীয় নেত্রী কানিমোঝি সকলেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

 

বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যেপাধ্যায়, এদিন রাহুল গান্ধীকে টুইটবার্তায় জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লেখেন, ‘জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা @রাহুল গান্ধীজি। আপনার সুস্বাস্থ্য এবং সামনে একটি দুর্দান্ত বছর কামনা করছি!’

আরও পড়ুন- বাধাপ্রাপ্তদের মনোনয়নে কি অতিরিক্ত সময় দেওয়া সম্ভব? কমিশনের কাছে জানতে চাইল হাইকোর্ট

Related articles

একুশের ভোট পরবর্তী হিংসায় নিহত কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের প্রচারে গিয়ে একুশের ভোট পরবর্তী হিংসায় নিহতদের পরিবারের জন্য বিশেষ ঘোষণা...

তপ্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির কমলা সতর্কতা!

উত্তরে বৃষ্টি দুর্যোগের মাঝে দক্ষিণে ঊর্ধ্বমুখী উষ্ণতায় হাঁসফাঁস দশা বঙ্গবাসীর। ৩৬-৩৭ ডিগ্রি তাপমাত্রা অনুভূত হচ্ছে ৫০-৫২ ডিগ্রির মতো।...

পড়লেই ডাক্তার! নিট কেলেঙ্কারির মাথায় ‘মোটেগাঁওকর স্যারের ক্লাস’

নিট (NEET) কেলেঙ্কারিতে এটি দশম গ্রেফতারি। ২০২৬ সালের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিবিআইয়ের (CBI) জালে বিখ্যাত কোচিং...

পুনর্নির্বাচনের আগে আজ ফলতায় প্রচারে শুভেন্দু 

বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll) । মঙ্গলবার প্রচারের শেষ দিনে সেখানে প্রায় ১৫ কিলোমিটার দূরে রোড শো করবেন...