Tuesday, May 19, 2026

বাধাপ্রাপ্তদের মনোনয়নে কি অতিরিক্ত সময় দেওয়া সম্ভব? কমিশনের কাছে জানতে চাইল হাইকোর্ট

Date:

Share post:

জুলাইয়ে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যেই গত ১৫ জুন শেষ হয়েছে মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ। স্ক্রুটিনিও শেষ। এবার শুরু হবে মনোনয়ন প্রত্যাহারের কাজ। তবে মনোনয়ন নিয়ে জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট অবধি।

প্রসঙ্গত, বীরভূমের সাঁইথিয়ার আমোদপুরে বিডিও অফিসের সামনে বিজেপি প্রার্থীদের মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। মনোনয়নে বাধা পাওয়ার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি প্রার্থীরা। সোমবার এই মামলার শুনানি হয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। সাঁইথিয়ায় মনোনয়নে বাধাপ্রাপ্তদের জন্য অতিরিক্ত সময় দেওয়া যায় কি না, তা কমিশনের কাছেই জানতে চাইলেন বিচারপতি সিনহা।

শুনানি চলকালীন বিচারপতি সিনহা মামলাকারীদের উদ্দেশে প্রশ্ন করেন, ‘ইতিমধ্যেই মনোনয়ন জমা ও স্ক্রুটিনির দিন পেরিয়ে গিয়েছে। নির্বাচন কমিশন নির্ধারিত এই সময়সীমার মধ্যে কোনও হস্তক্ষেপ করা হয়নি। ৯ জুন থেকে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার করার যদি প্রকৃত ইচ্ছেই থেকে থাকে, কবে কেন মামলাকারীরা শেষদিন মনোনয়নপত্র জমা দিতে গিয়েছেন?’

রাজ্যের তরফে সওয়াল করা হয়, যিনি মামলা করেছেন, তিনি কোনও প্রার্থী নন। এটি কোনও জন স্বার্থ মামলা নয়। নঈমুদ্দিন শেখ নামে এক ব্যক্তি মামলা দায়ের করেছেন। তিনি INSAF সর্বভারতীয় সভাপতি। অন্যদিকে কমিশনের আইনজীবী বলেন, শিক্ষাবন্ধু-সহ আরও কিছু প্রার্থীদের জন্য সময় বাড়ানো হয়েছিল। মনোনয়ন প্রত্যাহারের সময় এসে গিয়েছে। স্ক্রুটিনি শেষ। এখন কীভাবে সম্ভব?

উল্লেখ্য, বসিরহাটে বিজেপি প্রার্থীদের মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। সেই ঘটনার জল গড়ায় কলকাতা হাইকোর্ট অবধি। বৃহস্পতিবার মনোনয়ন শেষ হলেও, শুক্রবার তাঁদের আদালত পুলিশি নিরাপত্তায় মনোনয়ন জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। ৬০ জন প্রার্থীকে মনোনয়ন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও শেষমেশ সব আসনে প্রার্থী দিতে পারেনি বিজেপি। এখন এই নিয়ে আদালত কোনও রায় দেয় কি না, সেটাই এখন দেখার।

আরও পড়ুন- রাজভবনে ‘পশ্চিমবঙ্গ দিবস’! রাজ্যপালকে ফোন মুখ্যমন্ত্রীর, অনুষ্ঠান বাতিলের আশ্বাস বোসের

Related articles

দেশ জুড়ে ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জ্বালানি সাশ্রয়ের বার্তার মাঝেই মঙ্গলবার ফের বাড়ল পেট্রোল- ডিজেলের দাম (Petrol Diesel price hike)। এই...

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে ডাক তৃণমূল বিধায়ককেও 

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) চলতি সপ্তাহে উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন। রাজ্যে পূর্ববর্তী সরকারের এই...

মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটতে বাধ্য হচ্ছে রাজ্যের নয়া সরকার! কটাক্ষ কুণালের 

রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন হলেও জনমোহিনী প্রকল্পের চেনা বৃত্ত থেকে বেরোতে পারছে না নতুন সরকার। ক্ষমতায় আসার আগে যারা...

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...