Saturday, May 16, 2026

চলন্ত ট্রাকের সঙ্গে ধা.ক্কায় ভা.ঙল রথের চাকা, অব.রোধ রাজ্য সড়কে

Date:

Share post:

রথযাত্রার প্রাক্কালে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের (Daspur, West Medinipur) হরিরামপুরে চলন্ত চাকের ধাক্কায় ভাঙল রথের চাকা। শতাব্দি প্রাচীন রথে(Chariot) রাতের অন্ধকারে টাল সামলাতে না পেরে ধাক্কা দিল চলন্ত ট্রাক। ঘটনার প্রতিবাদে রাজ্য সড়ক (State Highway) অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের।

দাসপুরের হরিরামপুর গ্রামের রথযাত্রাকে কেন্দ্র করে গন্ডগোলের খবরে বিক্ষুব্ধ এলাকাবাসী। সুপ্রাচীন এই রথযাত্রার প্রাক্কালে সোমবার সুসজ্জিত রথ দাসপুর-মেদিনীপুর রাস্তায় রাজ্য সড়কের একপাশে রাখা ছিল। আনুমানিক রাত আড়াইটা নাগাদ চলন্ত ট্রাক সেই রথে ধাক্কা মারে। রথের চাকা-সহ বেশ কিছু অংশ ভেঙে যায়। ট্রাকটি পাঁশকুড়ার দিকে যাচ্ছিল বলে জানা যায়। এর প্রতিবাদে আজ সকাল থেকেই বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। তাঁদের মূল দাবি, বিকেলের মধ্যে রথ মেরামত করে দিতে হবে ওই ট্রাক মালিককে। পুলিশের হস্তক্ষেপে আপাতত অবরোধ উঠলেও বিকেলের মধ্যে রথ আগের অবস্থায় না ফিরলে ফের অবরোধের হুমকি দিয়েছেন তাঁরা।

 

Related articles

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...