Saturday, June 20, 2026

হাওড়া থেকে বাবুঘাট -শোভাবাজার রুটে বন্ধ ভেসেল পরিষেবা!

Date:

Share post:

রথের দিনে বিপাকে লঞ্চ-ভেসেল যাত্রীরা। হাওড়া থেকে বাবুঘাট (Howrah to Babughat) এবং শোভাবাজার রুটে (Howrah to Shovabazar) আচমকাই বন্ধ করে দেওয়া হল ভেসেল পরিষেবা (Vessel Service) । নিত্যযাত্রীরা বলছেন, ভেসেল ধরার জন্য টিকিট কাউন্টারের সামনে পৌঁছতেই দেখা যায় যে গেট বন্ধ করে দেওয়া হয়েছে। অফিস থেকে ফেরার পথে এমন ঘটনায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।

লঞ্চ ও ভেসেলের কর্মীরা বলছেন বকেয়া বেতনের দাবি তুলেই তাঁরা পরিষেবা প্রদান করা বন্ধ করলেন।হাওড়া আর্মেনিয়াম ঘাট ফেরি পরিষেবাও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভেসেল কর্মীরা বলছেন কোভিডকাল থেকেই প্রাপ্য বেতন বন্ধ। এমনিতেই বেতনের যা পরিমাণ তাতে সংসার চালানো দায়। এর মধ্যে যদি সঠিক সময়ে বেতন না পাওয়া যায় সে ক্ষেত্রে বিনা বেতনে দিনের পর দিন পরিষেবা দেওয়া সম্ভব নয়।

 

Related articles

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, সহমত আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...