Sunday, April 12, 2026

‘এখনই অবসর নয়’, বললেন সিআরসেভেন

Date:

Share post:

অনন্য নজিরের সামনে দাঁড়িয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দেশের হয়ে ২০০ তম ম‍্যাচ খেলার সামনে দাঁড়িয়ে সিআরসেভেন। আর এরই মধ‍্যে বিরাট ঘোষণা পর্তুগিজ সুপারস্টারের। এদিন এক সাক্ষাৎকারে রোনাল্ডো বলেন, এখনই অবসর নিচ্ছি না। দেশের হয়ে খেলা এখনও স্বপ্নের।

মঙ্গলবার এক সাক্ষাৎকারে সিআরসেভেন বলেন,”পর্তুগালের হয়ে খেলার সুযোগ কখনও ছাড়ব না। কারণ, দেশের হয়ে খেলা এখনও আমার কাছে একটা স্বপ্ন। ২০০তম আন্তর্জাতিক ম্যাচ শুধু আরও একটা ম্যাচ নয়। দেশ এবং দলের প্রতি আমার ভালবাসার প্রতীক ২০০তম ম্যাচ।

এরপরই রোনাল্ডো আরও বলেন,” ২০০তম ম্যাচে গোল করতে পারলে সেটা আমার জন্য একটা দুর্দান্ত ব্যাপার হবে। যদিও আমি কোনও রেকর্ডের পিছনে ছুটছি না। দলের হয়ে সর্বোচ্চ স্তরে খেলা চালিয়ে যাওয়ার ব্যাপারে আমার অনুপ্রেরণার অংশ এগুলো। তাই আমি খুশি। আমি কখনও ভাবিনি এমন কিছু হতে পারে।”

পর্তুগালের হয়ে এখনও পর্যন্ত ১২২টি গোল করেছেন সিআরসেভেন।

আরও পড়ুন:পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পদ থেকে নাম প্রত‍্যাহার নাজম শেঠির


 

 

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...