Wednesday, June 17, 2026

জঙ্গিপুরে বো.মা ফেটে জ.খম পাঁচ শিশু, রাজ্যের কাছে রিপোর্ট তলব জাতীয় শিশু সুরক্ষা কমিশনের

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনের(Panchayat election) প্রাক্কালে মুর্শিদাবাদের জঙ্গিপুরে বোমা বিস্ফোরণের ঘটনায় জখম হয়েছিল পাঁচ শিশু। এই ঘটনায় এবার রাজ্যের মুখ্য সচিবের(chief secretary) কাছে রিপোর্ট চাইলো কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশন (National Commission for Protection of Child Rights)। শুধু তাই নয় ওই অঞ্চল পরিদর্শনের অনুমতি চেয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে জাতীয় শিশু সুরক্ষা কমিশন। জানা গিয়েছে, খোলা জায়গায় বোমা এল কীভাবে? এই ঘটনার নেপথ্যে কারা? এ বিষয়ে তথ্য অনুসন্ধান করতে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম জঙ্গিপুর আসতে চায়। তবে যেহেতু পঞ্চায়েত নির্বাচনের প্রক্রিয়া চলছে তাই বিধি-নিষেধ রয়েছে। অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়েছে রাজ্য নির্বাচন কমিশনকে।

উল্লেখ্য, গত ১৯ জুন অর্থাৎ সোমবার ঘটনাটি ঘটে ফরাক্কার উত্তর ইমাম নগরের মাঠপাড়া এলাকায়। অভিযোগ, খোলা জায়গায় পড়ে থাকা বোমাকে বল ভেবে খেলতে যায় শিশুরা। তখনই হয় বিস্ফোরণ। বোমার আঘাতে মারাত্মকভাবে জখম হয় পাঁচ শিশু। সকাল এগারোটা নাগাদ এই ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয় আরিয়ান শেখ (৮), দাউদ শেখ (১০), আসাদুল শেখ (৭), সুভান শেখ (১১), ইমরান শেখ (৯)। প্রত্যেকেই স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। আহত শিশুদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের চিকিৎসা করা হয়। এই ঘটনাতেই এবার মুখ্য সচিবের কাছে জবাব তলব কমিশন।

Related articles

ভাঙন-বন্যা রুখতে প্রয়োজন আর্থিক সাহায্য, কেন্দ্রকে চিঠি নবান্নের

‘ডবল ইঞ্জিন’ সরকারের প্রতিশ্রুতি ছিল, দিল্লি আর নবান্ন(Nabnna) একসঙ্গে চললে উন্নয়নের পথে কোনও বাধা থাকবে না। কিন্তু ক্ষমতার...

দেরাদুনে আত্মঘাতী NEET পরীক্ষার্থী! “আর কত”? প্রশ্ন তৃণমূলের

ফের হতাশার বলি নিট (NEET) পরীক্ষার্থী (Examinee)। এবার দেরাদুনে (Dehradun) ২৩ বছরের এক তরুণী ‘নিট’ পরীক্ষা বাতিল হওয়ার...

FIFA World Cup: অনুশীলনের সময় মাঠে সাপ! বিরক্ত জার্মান-নরওয়ের শিবির

প্রথম ম্যাচেই সাত গোলের জয় এসেছে, কিন্তু আত্মতুষ্টির জায়গা নেই জার্মান শিবিরে, কঠোর অনুশীলনে মগ্ন জার্মানি(Germany') দলের অনুশীলনে...

পুনর্বাসন ছাড়া বুলডোজার: হকার উচ্ছেদের প্রতিবাদে রাজপথে প্রতিবাদ মমতার

রাজ্যের বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদের প্রতিবাদে আগেই সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়( Mamata Banerjee)। বুধবার এর...