Thursday, May 14, 2026

মিড ডে মিলের রান্না চলাকালীন প্রেসার কুকার ফে.টে দু.র্ঘটনা!

Date:

Share post:

তারকেশ্বর (Tarkeswar)পুর এলাকার অন্তর্গত পদ্মপুকুর প্রাথমিক বিদ্যালয়ে (Padmapukur Primary School) সাত সকালে দুর্ঘটনা। একদিকে যেমন মর্নিং ক্লাস চলছে তেমনই একই স্কুলে চলছে তারকেশ্বর পদ্মপুর এলাকার একটি আইসিডিএস স্কুলের (ICDS School) পঠন-পাঠন।এদিন মিড ডে মিলের (Mid Day Meal)রান্না চলাকালীন হঠাৎই একটি প্রেসার কুকার ফেটে মারাত্মক দুর্ঘটনা ঘটে। রান্নাঘরের চাল উড়ে যায়, আনুমানিক ৭৫ ফুট দূরে ছিটকে পরে প্রেসার কুকারের সিটি। পড়ুয়ারা আহত না হলেও স্কুলের রাঁধুনি বিজলী পোড়েল ,মেনকা বাগ, কাকলি রায় আহত হন।

স্কুলের প্রধানা শিক্ষিকা মঞ্জুশ্রী সামন্ত (Manjushree Samanta) জানান, স্কুলের রান্না ঘরটি অত্যন্ত ছোট। ফলে দুটো গ্যাস সিলিন্ডার একসাথে ঠাসাঠাসি করে করে রান্না করতে হয়। ছোট পরিসরে রান্নার কাজ করতে অসুবিধা হয় । আইসিডিএস স্কুলের টিচার রিতা মন্ডল বলেন, তারকেশ্বর পৌর এলাকায় আইসিডিএস-এর নির্দিষ্ট কোনও জায়গা নেই। তাই বিভিন্ন জায়গাতে স্কুল চলে। বর্তমানে পদ্মপুকুর প্রাথমিক বিদ্যালয়ে সকালে ক্লাস চলে এবং স্কুলের ক্লাস বেলায় চলে। রাঁধুনি বিজলী পোড়লের অবস্থা গুরুতর ,চোখে আঘাত পেয়েছে বর্তমানে তিনি তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।

 

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...