Thursday, May 14, 2026

টাইটানিকের কাছেই মিলল টাইটানের ধ্বং.সাবশেষ, পাঁচ অভিযাত্রীকেই মৃ.ত ঘোষণা

Date:

Share post:

অনেক খোঁজাখুঁজি চলেছিল কিন্তু শেষমেষ আশার খবর এল না। এ যেন এক অনাকাঙ্ক্ষিত সমাপতন। টাইটানিকের (Titanic) ইতিহাসের সাক্ষী হতে গিয়ে, ইতিহাস হল টাইটান (Titan submarine) । আমেরিকার উপকূলরক্ষা বাহিনী (US Coast Guard) এবং টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে নিয়ে যাওয়া সংস্থা ‘ওশানগেট’ (OceanGate) বিবৃতি দিয়ে জানিয়ে দিল, টাইটানিকের মতো আটলান্টিক সাগরের গভীরেই সলিল সমাধি হল নিখোঁজ ডুবোযান টাইটানের। সব অভিযাত্রীকেই মৃত ঘোষণা করা হল।

রোবটের মাধ্যমে টাইটানিকের থেকে প্রায় ১৬০০ ফুট দূরে মিলল ডুবোজাহাজের ধ্বংসাবশেষ। ওশানগেট সংস্থার তৈরি ওই ডুবোযান গত রবিবার পাঁচ যাত্রীকে নিয়ে সমুদ্রের ১৩ হাজার ফুট গভীরে নেমেছিল। লক্ষ্য ছিল টাইটানিক দর্শনের কিন্তু যাত্রা শুরুর ১ ঘণ্টা ৪৫ মিনিট পর থেকেই নিখোঁজ হয়ে যায় টাইটান (Titan) । উপকূলরক্ষী এবং বিমানবাহিনীর সঙ্গে তল্লাশিতে নেমেছিল রোবটও। ক্লু ছিল এক শব্দ, তাই শব্দতরঙ্গ যন্ত্রও বসানো হয়েছিল। কিন্তু সব চেষ্টাই বিফলে গেল। মনে করা হচ্ছে, দুর্ঘটনার সময় ডুবোযানটি ভিতরের দিকে দুমড়েমুচড়ে যাওয়ায় ভিতরে থাকা অভিযাত্রীদের মৃত্যু অবশ্যম্ভবী হয়ে পড়ে। আদৌ টাইটান বা অভিযাত্রীদের উদ্ধার করা সম্ভব হবে কি না তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

যাত্রীদের তালিকায় ছিলেন ব্রিটেনের কোটিপতি ব্যবসায়ী হামিশ হার্ডিং, পাকিস্তানের ব্যবসায়ী শাহজ়াদা দাউদ এবং তাঁর পুত্র সুলেমান, ওশানগেট সংস্থার মুখ্য আধিকারিক স্টকটন রাশ এবং ফরাসি নাবিক পল হেনরি নারজিওলেট।

 

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...