Monday, March 16, 2026

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ঘোষণা হল ভারতের টেস্ট এবং একদিনের দল

Date:

Share post:

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ঘোষণা হল ভারতীয় দল। টেস্ট ও একদিনের সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিসিআই। দুই সিরিজেই ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। টেস্ট দলের সহ-অধিনায়ক অজিঙ্কে রাহানে। একদিনের দলে রোহিতের ডেপুটি হার্দিক পান্ডিয়া। যদিও এখনও টি-২০ দল ঘোষণা করা হয়নি।

টেস্টে ক্রিকেটে ১৮ মাস পরে ফিরে এসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দারুণ খেলেছিলেন অজিঙ্কে রাহানে। শুধু টেস্টে নয়, আইপিএল-এও দারুণ ছন্দে ছিলেন রাহানে। সেই জন্যই ফের তাঁকে ভাইস ক্যাপ্টেন পদ ফিরিয়ে দেওয়া হল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই সিরিজ পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য খুবই গুরুত্বপূর্ন। বাংলার মুকেশ কুমারও সুযোগ পেয়েছেন এই দলে। শুধু তাই নয়, দলে এসেছেন ঘরোয়া ক্রিকেটে দারুণ বল করা জয়দেব উনাদকটও। বাদ গিয়েছেন চেতেশ্বর পুজারা। লাগাতার খারাপ ফর্মের জন্য বাদ জেতে হল তাঁকে। পাশাওয়াশি দলে এসেছেন রুতুরাজ গায়কোয়াড। দলে রয়েছেন উমরান মালিকও।

এদিকে ঘরের মাটিতে বিশ্বজয় করতে একদিনের ক্রিকেটে নিজেদের ঝালিয়ে নিতে চাইবে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আগামী ২৭ জুলাই থেকে শুরু হতে চলা তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সেই প্রস্তুতি শুরু করবে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের একদিনের দলে ফিরলেন সঞ্জু স্যামসন।

একনজের ভারতের টেস্ট এবং একদিনের ক্রিকেটের দল :

টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, রুতুরাজ গায়কওয়াড়, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, আজিঙ্কে রাহানে (সহ-অধিনায়ক), কেএস ভারত (উইকেটরক্ষক), ইশান কিষাণ (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকাট, নবদীপ সাইনি।

ওডিআই দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, রুতুরাজ গায়কওয়াড়, বিরাট কোহলি, সূর্য কুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ইশান কিষাণ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা জাদেজা, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জয়দেব উনাদকাট, মহম্মদ সিরাজ, উমরান মালিক, মুকেশ কুমার।

আরও পড়ুন:ভারতে একদিনের বিশ্বকাপ খেলতে আসা নিয়ে অনিশ্চয়তা! পাক সরকারের দিকে তাকিয়ে PCB


 

spot_img

Related articles

অস্কার ২০২৬-এর ‘ইন মেমোরিয়াম’ বিভাগে নাম নেই ধর্মেন্দ্রর! ভারতীয় সিনেপ্রেমীদের মধ্যে অসন্তোষ

  বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান অস্কার ২০২৬-এর 'ইন মেমোরিয়াম'। লস অ্যাঞ্জেলসে রবিবার রাতে হলিউড ছাড়াও বিভিন্ন দেশের...

‘সকলকে ক্ষমা করে বিদায় নাও’, হরিশকে শেষ আদর পরিবারের

চোখের সামনে ছেলেকে ১৩ বছর ধরে যন্ত্রণার সঙ্গে লড়তে দেখেছেন। সবরকম চেষ্টা করেও কোমার ' লাইফ সাপোর্ট' থেকে...

আজই বামেদের প্রার্থী তালিকা ঘোষণা! তাড়াহুড়ো নিয়ে খোঁচা কুণালের

বাংলায় নির্বাচনের দিন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বামফ্রন্ট। সোমবার, বেলা তিনটে নাগাদ মুজফ্ফর...

যুদ্ধ নিয়ে AI কন্টেন্ট! ইউএই-তে গ্রেফতার ১৯ ভারতীয়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ নিয়ে ভুয়ো পোস্ট। সংযুক্ত আরব আমিরশাহিতে গ্রেফতার ১৯ ভারতীয়-সহ ৩৫ জন। ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও...