Thursday, May 14, 2026

ফের যোগীরাজ্য! ম.র্মান্তিক পরিণতি একই পরিবারের ৫ সদস্যের

Date:

Share post:

ফের নৃশংস হত্যাকাণ্ড যোগীরাজ্যে (Yogi State)। এবার একই পরিবারের ৫ সদস্যকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। তারপর আরও দু’জনকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করার পর আত্মহত্যা করে ওই যুবক। তবে কী কারণে আচমকা এমন চরম পথ বেছে নিল ওই যুবক তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মণিপুরি জেলার গোকুলপুর গ্রামে।

পুলিশ সূত্রে খবর, শনিবার ভোর সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে খুন ও আত্মহত্যার ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ওই যুবকের ভাইয়ের বিয়ে ছিল। তারপরেই নবদম্পতি সহ আত্মীয়রা বাড়ি ফেরে। এর কয়েক ঘণ্টার মধ্যে দুই ভাই, ভাইয়ের সদ্যবিবাহিত স্ত্রী, শ্যালক এবং এক বন্ধুকে কুপিয়ে খুন করে। পরে নিজের স্ত্রী ও আরও এক আত্মীয়ের উপরেও আক্রমণ করে সে। পরে নিজের কাছেই থাকা একটি বেআইনি বন্দুক চালিয়ে আত্মঘাতী হয় ওই যুবক। তবে অভিযুক্তের থেকে বেআইনি বন্দুকটি বাজেয়াপ্ত (Seized) করেছে পুলিশ।

ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের (Post Mortem) জন্য পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে এমন দুর্ঘটনায় মুখ পুড়ল যোগী সরকারের।

 

 

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...