Thursday, May 14, 2026

বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবত! আজ থেকে জেলায় জেলায় বৃষ্টি

Date:

Share post:

বর্ষা প্রবেশ করতেই বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হয়েছে ঘূর্ণাবত। আগামী ২৪ ঘণ্টায় তা নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে রাজ্যের উপকূলবর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন:আচমকা মস্কো অভিযান স্থগিত ওয়াগনার বাহিনীর, কেন এই সিদ্ধান্ত?

রবিবার সকাল থেকেই আকাশ মেঘলা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী তিনদিন গোটা দক্ষিণবঙ্গেজুড়ে বৃষ্টি হবে। কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণের পাশাপাশি উত্তরেও বৃষ্টি অব্যাহত থাকবে। দার্জিলিং ও কালিম্পংয়ে এখনও ভারী বৃষ্টি চলবে। ফলত পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা আছে। অন্যদিকে উত্তরবঙ্গের পাহাড়ি নদীগুলির জলস্তর বেড়ে গিয়ে নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে। ইতিমধ্যেই তিস্তা, তোর্সা, জলঢাকা-সহ উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বেড়েছে।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...