Saturday, May 16, 2026

পঞ্চায়েতের প্রচারে বেরিয়ে ভোটারকে মা.রধর করে গ্রে.ফতার বিজেপি প্রার্থী

Date:

Share post:

মনোনয়ন পর্ব শেষের পর জোর কদমে চলছে পঞ্চায়েত ভোটের প্রচার। সেই প্রচারে বেরিয়ে ভোটারকে মারধরের অভিযোগ উঠল এক বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে পঞ্চায়েত সমিতির ওই বিজেপি প্রার্থীকে। ঘটনা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার।

আরও পড়ুনঃপ্রবল বৃষ্টিতে উত্তরাখণ্ডে ধস, বন্ধ রাস্তা মৃ*ত্যু ২

জানা গিয়েছে, চন্দ্রকোনা-১ নম্বর ব্লকের মানিককুণ্ডু পঞ্চায়েতের ৮ নম্বর আসনে বিজেপি প্রার্থী পলাশ বাগ। বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন দলের বেশকিছু কর্মী-সমর্থকও।

সেই সময় মানিকুণ্ডু পঞ্চায়েতের অন্তর্গত শালঝাটি গ্রামের বাসিন্দা চন্দন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তিনি। শুধু তাই নয়, উত্তেজিত হয়ে চন্দনকে মারধর করেন বিজেপি প্রার্থী! থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত চন্দন। অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত পলাশ বাগকে গ্রেফতার করেছে পুলিশ।

Related articles

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...