Monday, March 16, 2026

ট্রায়াল রানেই কাঁচ ভাঙল পাটনা-রাঁচি রুটের বন্দে ভারতের!

Date:

Share post:

পাটনা থেকে রাঁচি রুটে বন্দে ভারতের ট্রায়াল রানেই হোঁচট! ভেঙে দেওয়া হল কাঁচ।রবিবার ঝাড়খণ্ডের বারকাকানা স্টেশনের কাছে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন:ইশতেহারের পর প্রচারেও তৃণমূলকে নকল ”শূন্য” সিপিএমের! এবার স্টেশনে স্টেশনে বামেরা
জানা গেছে, প্রথম বগির গেটের কাছে থাকা কাঁচে পাথরটি এসে লাগে। কিন্তু কীভাবে এটা হল তা এখনও স্পষ্ট নয়, কারণ বাইরে থেকে কেউ পাথর ছুঁড়েছে নাকি কোনওভাবে পাথর ছিটকে এসে লেগেছে সেটা বোঝা যাচ্ছে না।

আগামী ২৭ জুন আনুষ্ঠানিকভাবে এই বন্দে ভারত ট্রেনের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।তার আগে শুরু হয়েছে ট্রায়াল রান। তবে তার আগেই এভাবে ট্রেনের পাথর ছোঁড়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে।

জানা গিয়েছে, রবিবার পাটনা থেকে রাঁচি পর্যন্ত বন্দে ভারতের ট্রায়াল রান হয়। আর তখনই সেই ট্রেন লক্ষ্য করে পাথর ছোঁড়ার অভিযোগ ওঠে। তবে এখনও যাত্রী পরিষেবা শুরু না হয় কোনও যাত্রীর আহত হওয়ার ঘটনা হয়নি। তবে দ্রুত ওই জায়গাটি মেরামত করা হয়েছে। তবে শুরু হতে না হতেই এমন পাথর ছোঁড়ার ঘটনাকে কেন্দ্র করে রেল কর্মীদের মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে।
প্রসঙ্গত, ২৮ জুন থেকে এই রুটে বন্দে ভারতের ট্রেন নিয়মিত চলবে। সকাল ৭টায় এই ট্রেন ছাড়বে। দুপুর ১টায় এটি গয়া পৌঁছবে। গয়া, কোডার্মা, হাজারিবাগ সহ একাধিক স্টেশনে দাঁড়াবে ট্রেনটি। মাত্র ৬ ঘণ্টা রাঁচি থেকে পাটনা চলে যাওয়া যাবে।

spot_img

Related articles

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...