Tuesday, March 17, 2026

ভোটের সময়ে ভয় দেখাতে পারে BSF, গুলি চললে গ্রেফতার করুন: কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

সীমান্তে বিএসএফের অত্যাচার কোচবিহারের জ্বলন্ত সমস্যা। পঞ্চায়েত ভোটের শুরুতে কোচবিহারে (Coochbehar) প্রচারে গিয়ে সেই সমস্যাকে তুলে ধরে কড়া বার্তা দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, কোচবিহার ১ নং ব্লকে চান্দামারি এলাকা থেকে প্রচারের শুরুতেই BSF-কে নিশানা করেন তিনি। নির্বাচনের সময় সীমান্ত পাহারা দেওয়ার নামে স্থানীয়দের ভয় দেখাতে পারে BSF- অভিযোগ তৃণমূল সুপ্রিমোর। ভয় দেখালে, ভয় পাবেন না- কড়া বার্তা মুখ্যমন্ত্রীর।

সীমান্তে বিএসএফের গুলিতে অনেক নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। এদিন তৃণমূল সুপ্রিমোর সভামঞ্চে হাজির ছিলেন বিএসএফের গুলিতে নিহত যুবকের পরিবার। তাঁদের সঙ্গে নিয়েই কড়া বার্তা দিলেন মমতা। সীমান্তরক্ষী বাহিনীকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, ”গুলি করা যেন অধিকার হয়ে উঠেছে। আমার কাছে খবর আছে, সীমান্ত পাহারা দেওয়ার নামে লোকজনকে ভয় দেখাচ্ছে, অত্যাচার করছে। কিন্তু আমি বলছি, কেউ ভয় পাবেন না। পুলিশে খবর দিন।” নিহত যুবকের পরিবারের সদস্যদের দেখিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ”তৃণমূল এঁদের পাশে আছে, থাকবে। পুলিশকে বলেছি, এঁদের নিরাপত্তার দিকটা খেয়াল রাখতে।”

মমতা বলেন, নির্বাচনের সময় সীমান্তে ভয় দেখাতে পারে বিএসএফ। তাঁর পরামর্শ, ”সবাইকে বলছি, বিএসএফ ভয় দেখালে ভয় পাবেন না। সঙ্গে সঙ্গে পুলিশে জানান। আর কোথাও গুলি চললে পুলিশ যেন গ্রেফতার করে। কাউকে ছাড়া হবে না। সীমান্তরক্ষার নামে বাড়াবাড়়ি চলবে না। এনিয়ে কেন্দ্রের কাছেও বারবার বলা হয়েছে। বিএসএফ কেন গ্রামে ঢুকে নিরীহদের উপর অত্যাচার করবে? গুলি করাটা যেন অধিকারের মধ্যে পড়ে। কেউ এসব মেনে নেবেন না।”

একই সঙ্গে বাম-বিজেপিকেও (BJP) একতিরে বিদ্ধ করেন তৃণমূল সভানেত্রী। স্থানীয় ভাষায় মহিলাদের তাঁর বার্তা, ”বিজেপি ভয় দেখাতে এলে হাতা-খুন্তি নিয়ে তাড়া করুন।” মনে করান বাম জমানার অত্যাচার। মমতা বলেন, ”সিপিএমকে আর ফেরাবেন না।”

spot_img

Related articles

বিধানসভা নির্বাচন ২০২৬: প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...