Thursday, June 4, 2026

“আনন্দ বোস বেআইনি কাজ করছেন”, এবার বই প্রকাশ নিয়ে কুণালের নিশানায় রাজ্যপাল

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের আগে একাধিক ইস্যুতে রাজ্য-রাজ্যপাল সংঘাত তুঙ্গে। রাজভবনে “পিস রুম” থেকে শুরু করে আইন-শৃঙ্খলার প্রশ্নে বিরোধীদের ভাষায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের অপরিণত মন্তব্যকে একেবারেই ভালোভাবে নেয়নি শাসক দল তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ আগেই রাজ্যপালকে। বিজেপির এজেন্ট-দালাল হিসেবে সম্বোধন করেছেন। রাজ্যপালকে কটাক্ষ করে “রামফ্রন্ট” চেয়ারম্যান বলতে শোনা গিয়েছে কুণালের মুখে।

ফের তৃণমূল নেতার নিশানায় সিভি আনন্দ বোস। এবার রাজভবন থেকে রাজ্যপালের একটি বই প্রকাশকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। যেখানে আনন্দ বোস বেআইনি কাজ করছেন বলে অভিযোগ করেন কুণাল। এদিন সোশ্যাল মিডিয়ায় আনন্দ বোসের লেখা বইয়ের প্রচ্ছদ পোস্ট করে কুণাল লেখেন, “রাজ্যপাল বই লিখতেই পারেন। কিন্তু প্রকাশকের জায়গায় রাজভবন থাকতে পারে না। অশোক স্তম্ভের ছবিও ব্যবহার করা যায় না। আনন্দ বোস বেআইনি কাজ করছেন। অবিলম্বে এসব সংশোধন হোক।”

প্রসঙ্গত, প্রচ্ছদে দেখা যাচ্ছে বইয়ের নাম SILENCE SOUNDS GOOD. ঠিক তার উপরে অশোক স্তম্ভ। নিচের দিকে বইটির লেখক হিসেবে সিভি আনন্দ বোসের নাম। তার ঠিক নিচেই লেখা কলকাতা রাজভবন থেকে প্রকাশিত। এখন প্রশ্ন রাজ্যপাল ব্যক্তিগতভাবে কোনও বই লিখলে সেখানে অশোক স্তম্ভ ব্যবহার কি সাংবিধানিক বা আইনসম্মত? সেই বইয়ের প্রকাশক কী রাজভবন হতে পারে? কুণাল ঘোষ বিষয়টিকে সরাসরি বেআইনি বলে সংশোধন করার দাবি তুলেছেন।

Related articles

তোলাবাজি, জমিদখল-সহ একাধিক অভিযোগ! বহিষ্কৃত বিধায়ক সন্দীপনের বিরুদ্ধে থানায় নালিশ প্রিয়াঙ্কার

সকালে বিক্ষোভ প্রদর্শনের পরে তৃণমূলের (TMC) বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার (Sandipan Saha) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি...

আদি-নব্য দ্বন্দ্বে উত্তপ্ত টলিপাড়া! টেকনিশিয়ান্স স্টুডিও চত্বরে ইট-ডিমবৃষ্টি

টলিপাড়ার সাংগঠনিক কাঠামোয় পরিবর্তনের কথা ঘোষণা করতেই উত্তপ্ত হয়ে উঠল টলি পাড়ার টেকনিশিয়ান্স স্টুডিও চত্বর (Technicians Studio)। বুধবার...

তাজপুরে নয়, আদানিকে নিয়ে দাদনপাত্রবাড়ে সমুদ্র বন্দর তৈরির প্রস্তুতি: মুখ্যমন্ত্রী

বুধবার আদানি গোষ্ঠীর অন্যতম কর্ণধার করণ আদানির সঙ্গে সমুদ্র বন্দর নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই...

IND vs AFG: চোটের ধাক্কায় ছিটকে গেলেন কোহলি! বিকল্প হতে পারেন কারা?

আইপিএলের পরই চোটের সমস্যায় বিরাট কোহলি(Virat Kohli )। আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে সম্ভবত খেলতে পারবেন না বিরাট কোহলি।...