Thursday, June 4, 2026

“১১বছরে যা করেছি চ্যালেঞ্জ পৃথিবীতে কেউ করেনি”: আরও কর্মসংস্থানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কোচবিহার দিয়ে পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, সেখানে প্রচার সভা থেকেই বাংলার উন্নয়নের খতিয়ান তুলে ধরে চ্যালেঞ্জ ছুড়ে দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, বাংলা মডেল হয়েছে বলেই বিজেপি-র হিংসা।

এদিন, বাংলার রাজ্য সরকারি উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরে মমতা বলেন, “আমরা ১১ বছরে যা করেছি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি গোটা পৃথিবীর কেউ করতে পারেনি। আজকে বাংলা মডেল তৈরি হয়ে গিয়েছে। তাই বিজেপি আমাদের উপর হিংসা করে। ওদের হিংসা করতে দিন। ওরা দেশটাকে বেচে দিতে চায়। ওদের আমরা দেশ বেচতে দেব না। মনে রাখবেন ওদের ডাবল ইঞ্জিন একটা পঞ্চায়েত নির্বাচনে ফুটো হবে আর একটা লোকসভা নির্বাচনে ফুটো হবে। তাই মানুষের সরকারকে ভোট দিন। মানুষের সঙ্গে থাকুন। যদি আমাদের কেউ কোনও দুঃখ দিয়ে থাকে আপনাদের তাহলে আমি তাঁদের হয়ে হাতজোড় করে ক্ষমা চাইছি। ভুল বুঝবেন না। যদি কেউ দুষ্টুমি করে দুটো চড় মারবেন। এই অধিকার আমি আপনাদের দিয়ে গেলাম।“

২০২১-এ বিধানসভা নির্বাচনে বিপুল আসনে জিতে তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, এবারে অন্যতম লক্ষ্য কর্মসংস্থান। পঞ্চায়েত ভোটের ১২ দিন আগে কোচবিহারের দাঁড়িয়েও ফের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী। নির্বাচনী প্রচারের শুরুর দিনেই তিনি বলেন, “উত্তরবঙ্গে তৈরি হবে অর্থনৈতিক করিডর। রাজ্যেই কর্মসংস্থান হবে, বাইরে যাওয়ার দরকার নেই।“ রাজ্যের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। জানান, কন্যাশ্রী, রূপশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথীর কথা।

 

 

Related articles

জাতীয় চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান, প্রয়াত পহলাজ নিহালানি

হিন্দি চলচ্চিত্র জগতের পরিচিত মুখ, প্রযোজক ও সেন্সর বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান পহলাজ নিহালানির (Producer and former Censor Board...

অনুমতির থেকে বেশি ঘর ব্যবহার! দিল্লির অগ্নিকাণ্ডে গ্রেফতার মালিক

দিল্লি অগ্নিকাণ্ডে (Delhi Fire Incident 21 Death) গ্রেফতার হোটেলের মালিক! বুধবার মালব্যনগরের এক অভিজাত হোটেলে আগুন লেগে ২১...

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা শ্রেয়া পাণ্ডে-ঘনিষ্ঠ কল্যাণ শুক্লার

সোনা পাপ্পুর মামলায় এবার ইডি দফতরে হাজিরা দিলেন মানিকতলা কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থী শ্রেয়া পাণ্ডের (Shreya Pandey) ঘনিষ্ঠ...

বিধাননগর পুরসভার মেয়র পদে ইস্তফা কৃষ্ণার! কারণ ব্যক্তিগত

ব্যক্তিগত কারণ দেখিয়ে বিধাননগর পুরসভার (Bidhannagar Municipality Corporation) মেয়র পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী (Krishna Chakraborty)। বৃহস্পতিবার...