Thursday, June 25, 2026

বাসন্তী হাইওয়েতে লরির ধাক্কায় মৃ*ত্যু বাইক আরোহীর

Date:

Share post:

ফের রাতের শহরে পথদুর্ঘটনা !লেকটাউনের পর এবার বাসন্তী হাইওয়েতে ।পেছনে থেকে আসা একটি লরির ধাক্কায় ছিটকে পড়ে মৃত্যু হয় বাইক আরোহীর। তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি।

আরও পড়ুন:অপহরণ এবং ডাকাতির অভিযোগে ধৃত বিজেপি নেতা

পুলিশ সূত্রে খবর, সোমবার রাত ৯টা নাগাদ দুর্ঘটনার ঘটে। মৃতের নাম আশাবুল গাজী। ২২ বছরের ওই যুবক বড়ালির বাসিন্দা । কাজের সূত্রে কলকাতার দিক থেকে বাইক নিয়ে যাচ্ছিলেল তিনি। বিবিরহাটের কাছে আচমকাই পেছন থেকে একটি লরি বাইকটিতে ধাক্কা মারে। ফলে বাইক থেকে ছিটকে পড়ে যায় আরোহী। প্রত্যক্ষদর্শীরা জানান, একেবারে লরির তলায় যান আশাবুল। তাঁর পা ও কোমরের অংশ লরির চাকায় পিষ্ট হয়ে যায়।

আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে নলমুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে। যদিও সেখানে ডাক্তাররা আশাবুলকে মৃত বলে ঘোষণা করেন।

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...