Friday, June 12, 2026

জরুরি অবতরণে পায়ে-কোমরে চোট মুখ্যমন্ত্রীর, ফোনে খবর নিলেন রাজ্যপাল

Date:

Share post:

প্রবল বৃষ্টিতে দুর্যোগে পড়ে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। মঙ্গলবার, জলপাইগুড়ি থেকে বাগডোগরা বিমানবন্দর যাওয়ার পথে খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হেলিকপ্টার (helicopter)। জরুরি অবতরণ করে। সেই সময় কপ্টার থেকে নামার সময়ে পায়ে ও কোমরে আঘাত পান মুখ্যমন্ত্রী। এই খবর শোনার পরেই মুখ্যমন্ত্রীকে ফোন করে কুশল জানতে চান রাজ্যের সাংবিধানিক প্রধান। এই মুহূর্তে শিলিগুড়িতে (Siliguri) রয়েছেন রাজ্য়পাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)।
এদিন জলপাইগুড়ির সভা সেরে ক্রান্তি থেকে কলকাতায় ফেরার জন্য বাগডোগরা (Bagdogra) উদ্দেশে রওনা হয়েছিলেন মুখ্যমন্ত্রী। আবহাওয়া খারাপ থাকলেও, ওড়া যাবে না এমন পরিস্থিতি ছিল না। কিন্তু মাঝ আকাশেই প্রবল বৃষ্টি শুরু হয়। পাইলট (Pilot) সঙ্গে সঙ্গেই কপ্টারের মুখ ঘুরিয়ে যেদিকে পরিষ্কার আকাশ সেদিকে উড়তে শুরু করেন। দার্জিলিং পাহাড়ের দিকে গিয়ে সেবক এয়ার বেসে অবতরণ করে কপ্টার নামানো হয়। এই খবর জানার পরেই খোঁজ নিতে তাঁকে ফোন করেন রাজ্যপাল। কপ্টার থেকে নামার সময়ে মুখ্যমন্ত্রীর পায়ে ও কোমরে সামান্য আঘাত লেগেছে বলে সূত্রের খবর। সে বিষয়ে খোঁজ নেন রাজ্যপাল। তাঁদের মধ্যে মিনিট তিনেক কথা হয়েছে বলে সূত্রের খবর। আনন্দ বোস মুখ্যমন্ত্রীকে একবার চিকিৎসককে দেখিয়ে নেওয়ার পরামর্শ দেন। বাগডোগরা থেকে বিশেষ বিমানে কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী। তাঁকে এসএসকেএম-এ নিয়ে যাওয়া হচ্ছে।

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...