Wednesday, April 8, 2026

হা.র্টের অপারেশন করাতে গিয়ে অকালমৃ.ত্যু বাংলার খেলোয়াড়ের!

Date:

Share post:

মাত্র ২৬ বছরের জীবনে একাধিক সাফল্য ধরা দিয়েছিল তরুণ জিমন্যাস্ট (gymnast) সাগ্নিক বেরার (Sagnik Bera) কাছে। আরও অনেক কিছু করার ছিল। কিন্তু একটা অপারেশন (Heart Surgery) জীবন শেষ করে দিল। বাংলার এক প্রতিশ্রুতিমান খেলোয়াড়ের (promising player of Bengal) প্রাণ ঝরে গেল অকালে।

বরানগরের (Baranagar) দর্জিপাড়ার বাসিন্দা সাগ্নিক বেরা (Sagnik Bera)। খেলোয়াড় কোটায় ২০১৯ সাল থেকে এয়ারফোর্সে চাকরি করতেন। জাতীয় স্তরে বাংলাকে ও এয়ারফোর্সে চাকরি পাওয়ার পর জাতীয় স্তরে একাধিক খেতাব জিতেছেন সাগ্নিক। দিনকয়েক আগে তরুণ প্রতিভাবান খেলোয়াড়ের হার্টের সমস্যা ধরা পড়েছিল । কয়েক সপ্তাহ আগে প্রাকটিস সেশনের মাঝেই হঠাৎই অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন মাটিতে। হার্টের সমস্যা ছোট থেকে ছিল, কিন্তু এবার হৃৎপিণ্ডতে ছিদ্র আছে বলে জানান চিকিৎসকেরা। দেরি না করে তড়িঘড়ি অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। সাগ্নিককে ভর্তি করা হয় মুম্বইয়ের নেভি হাসপাতালে (Navy Hospital, Mumbai)। কয়েক সপ্তাহ আগেই অপারেশন হয়েছে কিন্তু তারপর থেকে ছেলেটার জ্ঞান ফেরেনি। অবশেষে সোমবার রাতে এল সেই দুঃসংবাদ। ২৬ বছরের প্রতিভাবান খেলোয়াড় আর নেই। পৃথিবীর সব খেলা শেষ করে অন্য পৃথিবীর পথে পাড়ি দিয়েছেন সাগ্নিক। বাংলার জিমন্যাস্ট মহলে শোকের ছায়া। আজ বিকেলে সাগ্নিকের বাড়িতে তাঁর দেহ আনা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

 

Related articles

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...

ভুলের খেসারত! চাপে পড়ে নারীর ক্ষমতায়ন নিয়ে গান বাঁধবেন বাদশা

নিজের নতুন গান 'টাটিরি' (Tatiri Song Controversy) ঘিরে বিতর্কের শেষ নেই বাদশার (Badshah)। গানের কথা ও দৃশ্যায়নে নারীদের...

সভামঞ্চ লাগোয়া জায়গায় বৈদ্যুতিক স্পার্ক! ক্ষুব্ধ মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রীরামপুরে সভামঞ্চ লাগোয়া জায়গায় আগুন আতঙ্ক। দর্শকাসনে আগুনের ফুলকি (spark) দেখা যায়। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন...