Sunday, March 15, 2026

প্রশ্নের মুখে যোগী রাজ্যের আইনশৃঙ্খলা! প্রকাশ্যে ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদকে গু.লি

Date:

Share post:

ফের প্রশ্নের মুখে পড়ল যোগী রাজ্যের আইনশৃঙ্খলা! এবার প্রকাশ্যে স্বশস্ত্র দুষ্কৃতীরা হামলায় গুলিবিদ্ধ হলেন ভীম আর্মি ও আজাদ সমাজ পার্টির প্রধান চন্দ্রশেখর আজাদ (Chandra Shekhar Aazad)। উত্তরপ্রদেশের সাহারানপুরের ঘটনা। জানা গিয়েছে বুধবার বিকেলে উত্তরপ্রদেশের সাহারানপুরের দেওবন্দে এক জনসভায় যাওয়ার পথে তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। জখম অবস্থায় আজাদকে নিয়ে গিয়ে স্থানীয় সিএইচসি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে খবর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে সাহারানপুরের দেওবন্দে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল চন্দ্রশেখর আজাদের। তিনি একটি গাড়িতে ছিলেন। অন্য গাড়িতে ছিলেন তাঁর সমর্থকরা। আচমকাই চন্দ্রশেখর আজাদের গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দুস্কৃতীরা। প্রাণে বাঁচলেও গুলি তার শরীর ঘেঁষে বের হয়ে যাওয়ায় জখম হন আজাদ। দুস্কৃতীরা হরিয়ানা নম্বরের একটি গাড়িতে করে এসেছিল বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছে পুলিশ। স্থানীয় রাস্তাঘাট সিল করে দিয়ে দুস্কৃতীদের খোঁজে এলাকায় চিরুনি তল্লাশি শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। যদিও এই ঘটনায় ফের একবার উত্তর প্রদেশের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আরএলডি সহ বিভিন্ন দল যোগী আদিত্যনাথ সরকারের ব্যর্থতাকেই এর জন্য দায়ী করেছে।

আরও পড়ুন- কর্নাটকে প্রকাশ্যে মুখ্যমন্ত্রী-উপমুখ্যমন্ত্রীর কা.জিয়া, প্রশ্নের মুখে সরকারের স্থায়িত্ব

spot_img

Related articles

প্রতিশ্রুতি পূরণ, আজ বড় কাঁছারীতে মন্দির সংলগ্ন নতুন দোকানগুলির চাবি তুলে দেবেন অভিষেক

ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ হয়ে গিয়েছিল সব, চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বড় কাঁছারী মন্দির সংলগ্ন...

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

আজকের দিনে মেষ থেকে মীন—১২টি রাশির জাতকদের জন্য কী ইঙ্গিত দিচ্ছে জ্যোতিষশাস্ত্র? কোথাও সাফল্যের সম্ভাবনা, আবার কোথাও সতর্ক...

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...