Thursday, May 14, 2026

উল্টোরথে ম.র্মান্তিক দু.র্ঘটনা! বিদ্যুতের তারের সংস্পর্শে রথে আ.গুন, মৃ.ত ৬

Date:

Share post:

জগন্নাথদেবের উল্টো রথযাত্রার দিনেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল ৬ জনের। পাশাপাশি অগ্নিগগ্ধ হয়েছেন আরও ১৫ জন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরা জেলার কুমারঘাটে।

জানা গিয়েছে, এদিন উল্টোরথযাত্রায় জগন্নাথদেবের রথ কুমারঘাট ব্লক চৌমুহনী পৌঁছতেই আসাম-আগরতলা জাতীয় সড়কে ৩৩ কেভি বিদ্যুৎ পরিবাহী তারের সঙ্গে স্পৃষ্ট হয় লোহার স্ট্রাকচারে তৈরি কুমারঘাট ইসকনের রথ। রথটি লোহার তৈরি হওয়ার কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সঙ্গে সঙ্গে প্রাণ হারান দুই শিশু সহ মোট ছয়জন। অগ্নিদগ্ধ হন আরও ১৫ জন। ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ছুটে যায়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এই মর্মান্তিক ঘটনায় বিদ্যুৎমন্ত্রী, ডিজিএম এর কাছে রিপোর্ট তলব করেছেন।

উনকোটির কুমারঘাটে রথে আগুন লেগে ছয় পূণ্যার্থীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। টুইটে তিনি লিখেছেন, ‘কুমারঘাটে উল্টোরথের দিন হাই টেনশন তারের সংস্পর্শে আসায় একটি রথে আগুন লেগে বেশ কয়েকজন পূণ্যার্থীর মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। হতাহতদের পরিবারকে সমবেদনা জানাই। এই দুঃসময়ে ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে রয়েছে রাজ্য সরকার।’ ইতিমধ্যেই আগরতলা থেকে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- প্রশ্নের মুখে যোগী রাজ্যের আইনশৃঙ্খলা! প্রকাশ্যে ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদকে গু.লি

Related articles

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...