Saturday, March 14, 2026

আর্থিক ত.ছরুপের অভিযোগ! বে.আইনি সম্পত্তি মামলায় গ্ৰে.ফতার কেন্দ্রীয় আমলা

Date:

Share post:

আর্থিক তছরুপ মামলায় (Money Laundering) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ((Enforcement Directorate) হাতে গ্ৰেফতার ভারতীয় রাজস্ব পরিষেবা (IRS) এবং কাস্টমস ও জিএসটি-এর অতিরিক্ত কমিশনার শচীন সাওয়ান্ত (Sachin Sawant)। বুধবার ইডির তরফে গ্ৰেফতারের (Arrest) বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইডি আধিকারিকরা জানিয়েছেন, মঙ্গলবারই ওই সরকারি আধিকারিকের মুম্বাইয়ের বাসভবন সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালানো হয় আর তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই এবার আইআরএস আধিকারিককে গ্ৰেফতার করা হল‌। আর বিষয়টি সামনে আসতেই মুখ পুড়েছে কেন্দ্রের বিজেপি সরকারের (Bjp Government)।

তবে শচীন সাওয়ান্তের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি এবং অসামঞ্জস্যপূর্ণ সম্পদের মামলায় আগেই একাধিক অভিযোগ ছিল। এছাড়াও একটি হিরে ট্রেডিং ফার্মের অবৈধ বিস্তার এবং বিপুল পরিমাণ টাকা তছরুপের ঘটনায় বড় অঙ্কের টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ছিল শচীনের বিরুদ্ধে। জিএসটি বিভাগের তদন্তকারী হয়েও কীভাবে তিনি আর্থিক তছরুপ মামলায় জড়িয়ে পড়লেন তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগ তদন্তকারী হয়েও বিপুল টাকা ওই হিরে ট্রেডিং ফার্ম থেকে নিয়েছেন শচীন। পরে অভিযুক্তদের একজন সাওয়ান্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে সিবিআই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে।

তদন্তের পরে, সিবিআই জানতে পারে সাওয়ান্ত, ডেপুটি ডিরেক্টর হিসাবে তাঁর স্ত্রী, বাবা এবং মায়ের নামে বিশাল সম্পত্তি জমিয়েছেন। যা কমপক্ষে ২.৪৫ কোটি টাকা। তবে ঠিক কত টাকার আর্থিক তছরুপ তা খুঁজে বের করতে তদন্তে নামে ইডি।

আরও পড়ুন- বিপুল সাড়া মুখ্যমন্ত্রীর ‘ভবিষ্যৎ’ প্রকল্পে, তিন মাসে আবেদন ছাড়াল ৭০ হাজার

spot_img

Related articles

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...