Wednesday, June 3, 2026

অতর্কিতে ফের হা.মলা সৌদির মার্কিন দূতাবাসে, নিরাপত্তারক্ষী-সহ মৃ.ত ২

Date:

Share post:

সৌদি আরবের জেড্ডা শহরে মার্কিন দূতাবাসে হামলা চালাল অজ্ঞাত পরিচয়ের বন্দুকবাজ। এই হামলায় মৃত্যু হয়েছে ২ জনের। বন্দুকবাজের পরিচয় জানার চেষ্টা চলছে। জেড্ডার এই মার্কিন দূতাবাসে এর আগেও আক্রমণ চালিয়েছে দুষ্কৃতীরা। হয়েছে আত্মঘাতী হামলা। সৌদি পুলিশ সূত্রে খবর, বুধবার মার্কিন দূতাবাসের নিরাপত্তা বলয় ভেঙে আচমকাই একটি কালো গাড়ি দূতাবাসের সামনে দাঁড়ায়। গাড়ি থেকে নেমে নিরাপত্তারক্ষীদের দিকে এলোপাথাড়ি গুলিবৃষ্টি শুরু করে। পাল্টা নিরাপত্তারক্ষীরাও গুলি চালাতে থাকেন। দুপক্ষের গুলি বর্ষণে ঘটনাস্থলেই মারা যায় ওই বন্দুকবাজ। একই সঙ্গে গুলিবিদ্ধ হন দূতাবাসের এক নিরাপত্তারক্ষী। তাঁর হাতে গুলি লাগে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই নিরাপত্তারক্ষী নেপালি বলে জানা গিয়েছে। সৌদির একটি বেসরকারি নিরাপত্তা সংস্থার হয়ে জেড্ডার মার্কিন দূতাবাসে নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি।

২০০৪-সালে প্রথমবার হামলা হয় এই দূতাবাসে, মৃত্যু হয় ৯জন দূতাবাসকর্মীর। এরপর ২০১৬ সালে দূতাবাসের সামনে একটি আত্মঘাতী বিস্ফোরণে মারা যায় ৩জন। ২০০৪ সালের ঘটনায় আল কায়দার হাত ছিল বলে মনে করেন অনেকে। বুধবার এই ঘটনার পরই আমেরিকার বিদেশ দফতর একটি বিবৃতি দিয়ে জানায়, এই ঘটনায় সৌদি প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে তারা। তদন্তের করা হতে পারে। যদিও এই ঘটনায় কোনও মার্কিন নাগরিকের মৃত্যু হয়নি বলেই সূত্রের খবর।

Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...