Saturday, June 6, 2026

সোশ্যাল মিডিয়ায় দ্বিতীয় জন্ম প্রকাশ পন্থের, কিন্তু কেন?

Date:

Share post:

নিজের দ্বিতীয় জন্ম প্রকাশ করলেন ভারতীয় দলের উইকেটরক্ষক ঋষভ পন্থ। শুনে অবাক লাগছে? হ‍্যাঁ এটাই সত‍্যি। নিজের টুইটার এবং ইনস্টাগ্রাম বায়োতে দ্বিতীয় জন্ম তারিখ উল্লেখ করলেন পন্থ। নিজের দ্বিতীয় জন্ম হিসাবে ৫ ই জানুয়ারী, ২০২৩ লিখলেন ভারতের উইকেটরক্ষক।

পন্থের জন্ম ১৯৯৭ সালের ৪ অক্টোবর। কিন্তু বুধবার নিজের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে পন্থ লিখেছেন, তাঁর দ্বিতীয় জন্ম ৫ জানুয়ারি ২০২৩। এক ধাক্কায় নিজের বয়স প্রায় ২৫ বছর কমিয়ে ফেললেন পন্থ। যদিও জন্ম তারিখ পরিবর্তন নিয়ে পন্থ নিজে কিছু জানাননি। তবে ক্রিকেটপ্রেমীরা মনে করছেন, ভয়াবহ গাড়ি দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে ফিরতে পারার বিষয়টিকে ‘নিজের দ্বিতীয় জন্ম’ হিসাবে চিহ্নিত করতে চেয়েছেন পন্থ।

গত ৩০ শে ডিসেম্বরে ভয়াবহ দুর্ঘটনা কবলে পরেন পন্থ। প্রতিভাবান এই উইকেটরক্ষক-ব্যাটার উত্তরাখণ্ডে নিজের শহরে একা গাড়ি চালাতে গিয়ে এক ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন। গুরুতর আহত হন পন্থ। ডান পায়ের হাঁটু-সহ শরীরের একাধিক জায়গায় গুরুতর চোট পান তিনি।দুর্ঘটনাটি ঘটেছিল পন্থ তাঁর মাকে নতুন বছরের সারপ্রাইজ দেওয়ার জন্য বাড়ি যাচ্ছিলেন তখন। দুর্ঘটনার পর, পন্থকে দেরাদুন থেকে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে এয়ারলিফট করে নিয়ে যাওয়া হয়, যেখানে তাঁর চিকিৎসা হয়। চলতি বছরের শুরুর দিকেই অস্ত্রোপচার হয় পন্থের। এই মুহূর্তে জাতীয় ক্রিকেট অ‍্যাকাডেমিতে রিহ্যাব করছেন তিনি। শুরু করেছেন ক্রিকেটে ফেরার প্রক্রিয়া।

আরও পড়ুন:প্রয়াত প্রাক্তন লাল-হলুদ অধিনায়ক চন্দন বন্দ্যোপাধ্যায়

 

 

Related articles

চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের

তৃণমূলের টিকিটে ও প্রতীকে জেতার পরে যে বিধায়করা বিশ্বাসঘাতকতার জায়গায় গিয়েছেন, তাঁদের বারবার ভুল ধরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র...

জোর করে বাংলাদেশে লোক ঢোকানোর চেষ্টা!ভারতের পরিকল্পনা আটকালো প্রতিবেশী রাষ্ট্র

বাংলা-ত্রিপুরা-অসম থেকে প্রতিদিন জোর করে লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে বাংলাদেশে? এবার নয়াদিল্লির পরিকল্পনা আটকে দিল বিজিবি! গত ৪...

মমতা-পাঠান রাজনৈতিক মধ্যস্থতা সৌরভের! চিঠি দিয়ে দাবি ওড়ালেন ‘দাদা’

বাংলায় রাজনৈতিক পালাবদলের পরে বিজেপির ঘৃণ্য রাজনৈতিক চক্রান্তে নতুন রাজনৈতিক সংকটে গোটা রাজ্য। বিরোধী দল হিসাবে কোনও দলকে...

বাংলায় বিনিয়োগ নিয়ে L&T-র শীর্ষ কর্তার সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

বাংলায় শিল্পায়ন, বৃহৎ বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনা নিয়ে দেশের অন্যতম বৃহৎ পরিকাঠামো ভিত্তিক শিল্পসংস্থা লারসেন অ্যান্ড টুব্রোর...