Wednesday, March 18, 2026

এবছর তৃণমূলের ২১ জুলাইয়ের মঞ্চে হবে পঞ্চায়েতের বিজয় উৎসব

Date:

Share post:

প্রতিবছরের মত এবারেও ধর্মতলার (Dharmatala) পালিত হবে তৃণমূলের (TMC) একুশে জুলাই (21st July) কর্মসূচি। শহিদ তর্পণ-এ ১৯৯৩ সাল থেকে এই দিনটি পালন করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস গঠিত হওয়ার পর আরও বেশি আবেগে পালিত হয় দিনটি।

এবার ২১ জুলাই শহিদ তর্পনের পাশাপাশি ”বিজয় উৎসব” হিসেবে দিনটি পালিত করতে চায় তৃণমূল। আগামী ৮ জুলাই রাজ্যজুড়ে পঞ্চায়েত ভোট। ১১ জুলাই ফলাফল। এবারও পঞ্চায়েত ভোটে রাজ্যের শাসক দল অভূতপূর্ব ফলাফল করবে বলেই মনে করছেন রাজনৈতিক মহল। এবং পঞ্চায়েত ভোটের বিজয় উৎসব পালিত হবে একুশের শহিদ তর্পণ মঞ্চে। তৃণমূলের তরফে ইতিমধ্যেই ধর্মতলায় সমাবেশের পোস্টার প্রকাশ করা হয়েছে।

তৃণমূল শিবিরি দাবি, এবার একুশে জুলাই জমায়েতের নিরিখে অতীতের সব রেকর্ড ভেঙে দেবে। ২১ জুলাইয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে ঘাসফুল শিবিরে। নির্দেশ পৌঁছে গিয়েছে জেলায় জেলায়।

 

 

 

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...