Tuesday, March 17, 2026

কাঠকাটার যন্ত্র দিয়ে আ.ত্মঘাতী পাক ক্রীড়াবিদ, অব.সাদই কারণ!

Date:

Share post:

মাত্র ২৮ বছর বয়সেই প্রয়াত পাকিস্তানের প্রথমসারির স্নুকার খেলোয়াড় মজিদ আলি। বৃহস্পতিবার ফয়জলাবাদে নিজের বাড়িতে আত্মহত্যা করেন মজিদ। এমনটাই খবর পুলিশ সূত্রে। মজিদের পরিবারের তরফেও তাঁর আত্মহত্যার কথা জানানো হয়েছে। মজিদ অনুর্ধ্ব-২১ এশিয়ান চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন।

এই নিয়ে পুলিশের তরফ থেকে জানানো হয় যে, কাঠ কাটার যন্ত্র দিয়ে আত্মহত্যা করেছেন মজিদ।
দীর্ঘদিন ধরেই অবসাদে ভুগছিলেন। যার ফলেই চরম পথ বেছে নেন পাক তারকা। পাকিস্তানের হয়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তিনি। জাতীয় স্তরে খ্যাতিও ছিল তাঁর। বহু আন্তর্জাতিক প্রতিযোগিতায় পাকিস্তানের হয়ে প্রতিনিধিত্ব করেন মজিদ। দেশের অন্যতম সেরা স্নুকার তারকা ছিলেন তিনি।

এই নিয়ে মজিদের দাদা উমর বলেন,”আমাদের কাছে এই ঘটনা খুবই আকস্মিক। অনেক দিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিল মজিদ। আমরা ভাবিনি যে ও নিজেকে এভাবে শেষ করে দেবে।”

পাকিস্তানের বিলিয়ার্ডস ও স্নুকার সংস্থার চেয়ারম‍্যান আলমগির শেখ বলেন, “ওর মধ্যে বিস্তর প্রতিভা ছিল। এত কম বয়স। ওর কাছ থেকে আমাদের বিপুল প্রত্যাশা ছিল। আশা করেছিলাম পাকিস্তানকে অনেক গৌরব এনে দেবে ও। মজিদের মৃত্যুতে সারা দেশ শোকাহত।”

আরও পড়ুন:খেলার মাঠে আর হি*জাব নয়! ফুটবল ফেডারেশনের সিদ্ধান্তকে স্বীকৃতি ফ্রান্সের শীর্ষ আদালতের


 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...