Sunday, May 31, 2026

সেন্টার ফর ইকোলজিকাল মুভমেন্টের উদ্যোগে “মনসুন ফেস্ট ২০২৩”  অনুষ্ঠিত হল

Date:

Share post:

সেন্টার ফর ইকোলজিকাল মুভমেন্ট (CEMO) এর উদ্যোগে কলকাতায় অনুষ্ঠিত হল মনসুন ফেস্ট ২০২৩। বিগত প্রায় ২০ বছর ধরে সেন্টার ফর ইকোলজিকাল মুভমেন্ট নিরলসভাবে পরিবেশ এবং বন্যপ্রাণী সংরক্ষণের জন্য কাজ করে চলেছে।পরিবেশ সংক্রান্ত কাজকর্মে এই প্রতিষ্ঠানের অবদান অনস্বীকার্য।

সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্যের সংরক্ষণ , শান্তিনিকেতনের পৌষমেলায় প্লাস্টিকের বদলে কাপড়ের ব্যাগ ব্যাবহার করা, এসব বিষয় নিয়ে সচেতনতা গড়ে তুলতে CEMO গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
২০১৭ তে বাঁকুড়ার হাতি অধ্যুষিত অধিবাসীদের গ্রামে রোটারি ক্লাবের সহযোগিতায় CEMO একটি টয়লেট , টিউবওয়েল এবং বেশ কিছু শক্তিশালী টর্চের ব্যবস্থা করে। ২০২২ সালে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে অবস্থিত দুটি গ্রাম মামুদি এবং ঝিলং সেরাং এ ছয়টি বায়ো টয়লেট বসানো হয়েছে। বন্যপ্রাণীর সঙ্গে মানুষের সংঘর্ষ রুখতে রোটারি ক্লাবের সাথে যৌথ প্রয়াসে এই কাজ করা হয়েছে।CEMOর তরফ থেকে বহুবার বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রগুলিকে আরও সুরক্ষিত করার আবেদন করা হয়েছে। প্রাণীদের নির্ভয়ে যাতায়াতের জন্য করিডোর স্থাপন, সাবওয়ে তৈরি করার জন্য আবেদন রাখা হয়েছে সরকারের কাছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্ততোষ মুখোপাধ্যায়, সৌমিত্র দাশগুপ্ত, ডঃ বন্দনা শিবা, সম্পদ কুমার , ডঃ সৌগত হাজরা সহ বিশিষ্টরা।

Related articles

সোমে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন-শপথ: জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের নয়া বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হতে চলেছে। সোমবার লোকভবনে শপথ নেবেন ৩৫ জন মন্ত্রী। রবিবার, নিজের...

এবার মদন মিত্রের কামারহাটির বাড়িতে হানা পুলিশের, কিন্তু কেন?

এবার তৃণমূল বিধায়ক মদন মিত্রের একটি বাড়িতে অতর্কিতে হানা দিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের একটি বড় দল। তবে পুলিশ...

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, সিঙ্গাপুর ওপেন জিতলেন সাত্ত্বিক-চিরাগ জুটি

২ বছরের অপেক্ষার অবসান। সিঙ্গাপুর ওপেন(Singapore Open) ব্যাটমিন্টন খেতাব জিতলেন সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি (Satwiksairaj Rankireddy and...

কালীঘাটে তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক স্থগিত, সোম-মঙ্গলের কর্মসূচি ঘোষণা

আক্রান্ত দলীয় কর্মীদের পাশে থাকতে এলাকায় রয়েছেন বিধায়করা। ফলে রবিবার কালীঘাটে ডাকা পরিষদীয় দলের বৈঠকে ৮০ জনের মধ্যে...