Wednesday, May 20, 2026

হত্যার ছক! ওবামার বাড়ির বাইরে বিপুল বিস্ফোরক সহ গ্রেফতার যুবক

Date:

Share post:

আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামাকে(Barak Obama) হত্যার ছক কষছে দুষ্কৃতীরা। তেমন সম্ভাবনাই এবার প্রকাশ্যে এলো। ওমাবার ওয়াশিংটনের(Wasington) বাসভবনের সামনে থেকে বিস্ফোরক এবং অস্ত্রবোঝাই গাড়ি-সহ গ্রেফতার(Arrest) করা হল এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম টেলর টারান্টো(Telor Taranto)। ২০২১ সালে ক্যাপিটল হামলার অন্যতম অভিযুক্ত ছিল এই ব্যক্তি।

মার্কিন সংবাদমাধ্যম সূত্রের খবর, বৃহস্পতিবার ওবামার বাসভবনের কাছে এক ব্যক্তিকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখেন সিক্রেট সার্ভিস-এর এজেন্টরা। টারান্টোর পিছু নিতেই তিনি ওবামার বাসভবনে ঢুকে পড়ার চেষ্টা করেন। কিন্তু তার আগেই ধরে ফেলা হয় টারান্টোকে। এরপরই নিরাপত্তারক্ষীরা দেখেন ওবামার বাসভবনের কিছুটা দূরেই বিস্ফোরক এবং অস্ত্রবোঝাই গাড়ি দাঁড় করানো আছে। টারান্টোকে গ্রেফতারের পর ওবামার বাসভবনের আশপাশে তল্লাশি চালানোর সময়ই ওই গাড়িটি চোখে পড়ে সিক্রেট সার্ভিস-এর এজেন্টদের। টারান্টোকে জেরা করে তাঁরা জানতে পারেন ওই গাড়িটি তাঁরই। এর পরই গাড়িতে তল্লাশি চালাতে গিয়ে স্তম্ভিত হয়ে যান সিক্রেট সার্ভিস-এর এজেন্টরা। তদন্তে জানা যায়, এর আগেও সোশ্যাল মিডিয়ায় বহু রাজনৈতিক নেতাকে হুমকি দিয়েছিল অভিযুক্ত।

পুলিশ সূত্রের খবর, মাসখানেক আগে ওয়াশিংটনে এসে থাকা শুরু করেন টারান্টো। ওয়াশিংটনের কারাগারের সামনে মাঝেমধ্যেই তাঁকে দেখা গিয়েছে। ঘটনাচক্রে ওই কারাগারেই বন্দি রয়েছেন ক্যাপিটল হামলার বেশ কিছু অভিযুক্ত। এই ঘটনার পর প্রশ্ন উঠতে শুরু করেছে, তা হলে কি আবার ক্যাপিটলের মতো হামলার ছক কষা হয়েছিল? কেনই বা প্রাক্তন প্রেসিডেন্টের বাড়ির সামনে ঘোরাঘুরি করছিলেন টারান্টো? তা হলে কি ওবামাকেই নিশানা বানানোর পরিকল্পনা ছিল? সমস্ত দিক খতিয়ে দেখছে মার্কিন তদন্তকারী দল।

Related articles

উত্তরবঙ্গের স্বপ্নপূরণ হবে, বাগডোগরা বিমানবন্দর থেকেই আশ্বাস মুখ্যমন্ত্রীর

প্রশাসনিক বৈঠক করতে উত্তরবঙ্গ পৌঁছলেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ বাগডোগরা...

আজই BSF-কে জমি হস্তান্তরের সম্ভাবনা, বিকেলে নবান্নে বৈঠক

দেশের সীমান্ত সুরক্ষার কথা মাথায় রেখে BSF-কে জমি হস্তান্তরের কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী( CM Suvendu Adhikari),...

ঘুষ কেলেঙ্কারিতে গ্রেফতার কর্নেল হিমাংশু বালি

সর্ষের মধ্যেই ভূত! ৫০ লক্ষ টাকার ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে কলকাতার ফোর্ট উইলিয়ামে কর্মরত সেনাবাহিনীর কর্নেল হিমাংশু...

জলপাইগুড়ি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যানের বিশেষ ছাড় প্রত্যাহার রাজ্যের 

জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান পদে টানা তৃতীয়বার থাকার ক্ষেত্রে দেওয়া বিশেষ ছাড় প্রত্যাহার করল রাজ্য সরকার। সমবায়...