Saturday, June 13, 2026

পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারদেরও নির্বাচনে কাজের নির্দেশ! বড় সিদ্ধান্ত হাইকোর্টের

Date:

Share post:

নির্বাচনের (Election) কাজ থেকে অব্যহতি চেয়েও লাভের লাভ হল না। শনিবার ইঞ্জিনিয়ারদের (Engineer) দায়ের করা মামলার নিষ্পত্তি করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এদিন বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha) সাফ জানান, পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারদেরও পঞ্চায়েত নির্বাচনে সমানভাবে কাজ করতে হবে। সপ্তাহ ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। তবুও সেই নির্বাচন নিয়ে মামলার শেষ নেই। হাইকোর্টে শুনানি হচ্ছে একের পর এক মামলার। তবে এই মামলায় রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission) কাছে রিপোর্ট তলব করেছে আদালত। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি।

এছাড়াও, মনোনয়নের দিনক্ষণ পেরিয়ে যাওয়ার পরও একাধিক প্রার্থী মনোনয়ন জমা করেছেন বলে অভিযোগ। তা নিয়েও মামলা গড়িয়েছে কলকাতা হাই কোর্টে। এদিন সেই মামলায় বিডিও অফিসের ভিডিও ফুটেজ তলব করেছেন বিচারপতি অমৃতা সিনহা। তবে রাজ্য এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের তরফে নির্বাচনের কাজে অব্যাহতি চেয়ে মামলা দায়ের করা হয়। তাঁদের দাবি, প্রশাসনিক কাজের বাইরে তাঁদের রাস্তা, ব্রিজ মেরামত সহ যাবতীয় ওই সংক্রান্ত কাজ করতে হয়। তবে সব সময় তারা বিভিন্ন কাজে কাজে ব্যস্ত থাকে। আর সেই কারণে তাঁদের নির্বাচনের ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হোক। কিন্তু বিচারপতি সাফ জানিয়ে দেন, কোনওভাবে তারা অব্যহতি পেতে পারেন না।

পাশাপাশি এদিন অপর একটি মামলায়, মনোনায়নের শেষ দিনের পরেও তা জমা করার অভিযোগ উঠেছে। ১৫ জুন মনোনয়ন জমার শেষ দিন ছিল। সেখানে কি করে ২৪ জুন একজন জমা দেয় মনোনয়ন, সেই প্রশ্ন তুলে মামলা দায়ের হয়।

 

 

Related articles

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...