Friday, June 5, 2026

রাজ্য জয়েন্টে প্রথমবার ‌’মক অ্যালটমেন্ট’!

Date:

Share post:

জয়েন্ট এন্ট্রান্সের (Joint Entrance) কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশগ্রহণকারী পড়ুয়াদের জন্য সুখবর শোনাল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (State Joint Entrance Board)। চয়েস লকিং- এর আগেই পছন্দের শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচিত কোর্সে ভর্তি হওয়ার সম্ভাবনা সম্পর্কিত সব তথ্য পেয়ে যাবেন শিক্ষার্থীরা। মানে এক শিক্ষা প্রতিষ্ঠানে পছন্দের বিষয় না পেলে অন্য জায়গায় চেষ্টা করার সুযোগ থাকছে। অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল অ্যাকাডেমিক ইনস্টিটিউশনস–এর পক্ষ থেকে আয়োজিত তিনদিনের ‘প্রি–কাউন্সেলিং ফেয়ার’ অনুষ্ঠানের উদ্বোধনে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা (Malayendu Saha)জানান, চয়েস ফিলিং ও চয়েস লকিং করার মাঝে ছাত্রছাত্রীরা একটা মক–অ্যালটমেন্ট (mock allotment) দেখতে পারবেন। মানে সিট লিমিটেশনের ভিত্তিতে পড়ুয়াদের আসন কোথায় বরাদ্দ হচ্ছে তার একটা মহড়া মিলবে।

‌আগামী ১১ জুলাই জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সের দ্বিতীয় দফার কাউন্সেলিং শেষ হবে। সিট ম্যাট্রিক্স পাওয়ার পাঁচ দিনের মধ্যেই বোর্ড কাউন্সেলিং শুরু করতে পারবে বলে জানিয়েছেন চেয়ারম্যান। তিনি জানান পড়ুয়ারা এক জায়গায় যদি পছন্দের সব না পান তাহলে তাঁরা সিদ্ধান্ত পরিবর্তন করে চয়েস লক করতে পারবেন। বিষয়টিকে স্বাগত জানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এতে অন্যত্র চলে যাওয়ার প্রবণতা কমবে এবং পড়ুয়ারা পছন্দের প্রতিষ্ঠান এবং বিষয় পেলে আরও বেশি করে পড়াশোনার ক্ষেত্রে মনযোগী হবেন।

 

Related articles

স্বরূপের গ্রেফতারিতে খোশমেজাজে গান অনির্বাণের! ভাইরাল ভিডিও

টলিপাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি, দাদাগিরি দেখানোর অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার...

বিধায়ক ভাঙানোর রাজনীতি! খেলা আরও অনেক বাকি

রন্তিদেব সেনগুপ্ত সাক্ষাৎকারটি যে নিতান্তই সৌজন্যমূলক ছিল না , ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই আটান্নজন বিধায়ককে নিয়ে বিধানসভার স্পিকারের কাছে হাজির...

ঢাল নেই, তলোয়ার নেই! নিধিরাম সর্দার হয়ে থাকতে না চেয়ে মেয়র পদ ছাড়লেন ফিরহাদ

মেয়র পদে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শুক্রবার চেয়ারপার্সন মালা রায়ের (Mala Ray) কাছে ইস্তফাপত্র জমা দেন...

চন্দ্রনাথ খুনে নয়া মোড়! ফের যোগীরাজ্য থেকে গ্রেফতার ১

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) হত্যাকাণ্ডের তদন্তে এবার নয়া মোড়। ফের যোগীরাজ্যের...