Thursday, May 14, 2026

নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়িতে ধাক্কা! কেনিয়ায় ভ.য়াবহ দু.র্ঘটনায় মৃ*ত্যু ৪৯ জনের

Date:

Share post:

রাস্তায় তখন তীব্র যানজট! পরপর একের পর এক গাড়ি চলছে খুব আস্তে।আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে আসা একটি ট্রাক ধাক্কা মারল একের পর এক গাড়ি, বাইকে। দুর্ঘটনায় পিষে মৃত্যু হয়েছে ৪৯ জনের। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। শনিবার রাতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে কেনিয়ায়।

আরও পড়ুন:সিপিএমের নীতি নিয়ে মীনাক্ষীকে হে.নস্তা, গ্রামবাসীকে চ.ড়-থা.প্পড় মেরে বিপাকে অনুগামীরা

পুলিশ কম্যান্ডার জিওফ্রে মায়েক জানিয়েছেন, কেরিচো এবং নাকুরুর মাঝে হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা সঙ্কটজনক।কেনিয়ার পরিবহণ মন্ত্রী কিপচুম্বা মুরকোমেন বলেন, এটি কেনিয়ার অন্যতম ভয়াবহ দুর্ঘটনা। আমরা এখনও পর্যন্ত ৪৯ জনকে হারিয়েছি।

কেনিয়ার প্রশাসন সূত্রের খবর, মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ট্রাকটির ধাক্কার অভিঘাত এতটাই ছিল যে, গাড়িগুলি তালগোল পাকিয়ে যায়। আর তার ভিতরে পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে বহু মানুষের। ঘটনাস্থলে এখনও চলছে উদ্ধারকাজ। বেশ কিছু গাড়ির ভিতরে অনেকে আটকে রয়েছেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন উদ্ধারকারীরা।

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...