Saturday, March 14, 2026

কু.খ্যাত ব.ন্দিদের ‘কালাপানি’? ব্রিটিশ জমানা ফিরিয়ে আনছে কেন্দ্র!

Date:

Share post:

সামলাতে না পেরে এবার ব্রিটিশ জমানার স্মৃতি ফিরয়ে আনছে মোদি সরকার  (Modi Government)! তিহারে বন্দি কুখ্যাত গ্যাংস্টারদের কালাপানি অর্থাৎ আন্দামান-নিকোবরের জেলে পাঠানোর চিন্তাভাবনা করছে কেন্দ্র। ১০-১২ জন দুষ্কৃতীকে আন্দামান ও নিকোবর জেলে স্থানান্তরের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের (Home Ministry)কাছে চিঠি পাঠিয়েছে NIA। আন্দামান ও নিকোবর কেন্দ্রশাসিত অঞ্চল। ফলে সেখানকার জেলে কোনও বন্দিকে পাঠাতে রাজ্যের অনুমতি নিতে হবে না। অভিযোগ, উত্তর ভারতের জেলে বসেই গ্যাং চালাচ্ছে এবং গ্যাং-ওয়ার পরিচালনা করছে বন্দি গ্যাংস্টাররা। সেই কারণেই তাদের স্থানান্তরিত করতে চাইছে NIA।

জেলে থাকা অপরাধীদের নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এই নিয়ে দ্বিতীয় চিঠি লিখেছে NIA। কয়েক মাস আগে, স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে একটি চিঠি লিখেছিল NIA। লরেন্স বিষ্ণোই-সহ ২৫ কুখ্যাত গ্যাংস্টারকে দক্ষিণ ভারতের মতো অন্যান্য রাজ্যের জেলে স্থানান্তর করার আবেদন করা হয়েছিল। গুন্ডা তিল্লু তাজপুরিয়াকে খুনের পর দিল্লির তিহার জেলও একটি চিঠি লিখে কুখ্যাত গ্যাংস্টারদের দিল্লির জেল থেকে অন্য রাজ্যের জেলে স্থানান্তর করতে বলেছিল NIA।

দিল্লির তিহার জেল প্রশাসন জানিয়েছিল যে, ১৬-এর কম সেল রয়েছে। সেখানে প্রায় সাড়ে ১০ হাজার বন্দি রাখার ব্যবস্থা আছে। অথচ এখন ২০ হাজারের বেশি বন্দি রয়েছে সেখানে। তার মধ্যে কিছু কুখ্যাত বন্দি রয়েছে। এই পরিস্থিতিতে ওই বন্দিদের অন্য রাজ্যের জেলে স্থানান্তর করতে চাইছে কেন্দ্রীয় সংস্থা। কিন্তু প্রশ্ন উঠছে কেন জেলের ভিতরে আইনশৃঙ্খলা বজায় রাখা যাচ্ছে না! দিল্লির আইনশৃঙ্খলা তো কেন্দ্রের হাতে। কেন সেখানে নজরদারি করা যাচ্ছে না! এখন ব্রিটিশের মতো কালাপানিতে পাঠিয়ে মুখরক্ষার চেষ্টা করছে কেন্দ্র।

 

spot_img

Related articles

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...