Thursday, May 14, 2026

ধার শোধ করতে দেরি! সংস্থার কর্মীদের তা.ণ্ডবে ম.র্মান্তিক পরিণতি প্রবীণ দম্পতির

Date:

Share post:

চড়া সুদে বেসরকারি এক সংস্থা থেকে টাকা ধার (Debt) নিয়েছিলেন প্রবীণ দম্পতি। তবে টাকা জমা দেওয়ার মেয়াদ শেষ হয়ে গেলেও সেই টাকা ওই কোম্পানিকে ফিরিয়ে দিতে পারছিলেন না তাঁরা। এরপরই চরম সমস্যার মুখে পড়তে হয় ওই দম্পতিকে। অভিযোগ, এরপরই টাকা না পেয়ে তাঁদের লাগাতার চাপ দিতে থাকেন ওই সংস্থার কর্মীরা। আর সেই অপমান সহ্য করতে না পেরেই রবিবার সকালে নিজেদের বাড়িতে আত্মঘাতী হন স্বামী-স্ত্রী। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ওড়িশার (Odissa) পুরী (Puri) জেলার আনলাজোড়ি গ্রামে। তবে প্রবীণ ওই দম্পতির ছেলের অভিযোগ, সংস্থার কর্মীদের হেনস্থার জেরেই আত্মঘাতী হয়েছেন বাবা-মা।

পুলিশ সূত্রে খবর, রবিবার ভোরে আত্মঘাতী হয়েছেন বনম্বর বেহেরা এবং তাঁর স্ত্রী বনিতা। মৃত দম্পতির ছেলে প্রশান্ত বেহেরা জানিয়েছেন, চড়া সুদে একটি বেসরকারি সংস্থা থেকে টাকা ধার করেছিলেন বাবা-মা। টাকা জমা দেওয়ার মেয়াদ শেষ হওয়ার পরই ওই বেসরকারি সংস্থার কর্মীরা বাড়িতে এসে টাকা ফেরতের তাগাদা দিতে থাকেন। তবে শনিবার ওই সংস্থার কর্মীরা সব মাত্রা ছাড়িয়ে যান এবং প্রকাশ্যে প্রবীণ দম্পতিকে লাগাতার হেনস্থা করে এবং হুমকি দেয়। এরপরই রবিবার চরম পথ বেছে নেন দু’জনে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় দম্পতির বাড়িতে এসেছিলেন ওই আর্থিক সংস্থার কর্মীরা। অনেক রাত পর্যন্ত তাঁরা ওই প্রবীণ দম্পতির বাড়িতে ছিলেন। স্থানীয়দের আরও বক্তব্য, শুধু ওই প্রবীণ দম্পতিই নন, বিপাকে পড়ে একাধিক গ্রামের গরিব কৃষক পরিবার চড়া সুদে বেসরকারি সংস্থার থেকে ঋণ নেয়। অনেক সময়েই সুদের হার পৌঁছায় ২৬ শতাংশ অবধি। যা পরে শোধ করা কঠিন হয় পরিবারগুলির পক্ষে।

 

 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...