Monday, May 18, 2026

উন্নয়নের ধারা বজায় রাখতে পূর্ব মেদিনীপুরে তৃণমূলকে জয়ী করার আহ্বান কুণালের

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে।আগামী ৮ জুলাই নির্বাচন। তার আগে আজ শেষ রবিবার পূর্ব মেদিনীপুরে শাসকদলের প্রচার ছিল তুঙ্গে। পূর্ব মেদিনীপুরে খেজুরি ২ নম্বর ব্লকে উৎসব ভবনের পথসভায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, কেন্দ্রীয় সরকার সমস্ত কিছুর দাম লাগামছাড়া বাড়িয়েছে। পেট্রোল, ডিজেল, কেরোসিন, গ্যাসের দাম আকাশছোঁওয়া।সারের দাম বাড়ানোয় চাষিরা বিপাকে পরেছেন।বিজেপি শুধু মানুষকে শষোষণ করছে। মানুষের গচ্ছিত রাখা শেষ সম্বল জমা রাখা টাকাতেও ব্যাংকের সুদ ক্রমশ কমছে। অন্যদিকে তৃণমূল সরকার মানুষের জন্য ৬০ থেকে ৭০ টি প্রকল্প চালু করেছে। যার সুবিধা প্রতি মূহূর্তে মানুষ পাচ্ছেন। কন্যাশ্রী থেকে রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড সব সুবিধা রাজ্যের মানুষ পাচ্ছেন।
কুণাল বলেন, রাস্তা-আলো-জল উন্নতি হয়েছে। এই সরকারের দৌলতে মানুষ স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাচ্ছেন। এদিন খেজুরিতে দাঁড়িয়েও ফের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তোপ দাগেন কুণাল। বলেন, ও আর ওর পরিবার তৃণমূল কংগ্রেস থেকে অনেক সুবিধা পেয়েছে। সিবিআইয়ের এফআইআরে নাম থাকা শুভেন্দু নিজে বাঁচতে এখন বিজেপির ছাতার তলায় আশ্রয় নিয়েছে।
তৃণমূল কর্মী সমর্থকদের পাশাপাশি আদি বিজেপি কর্মী সমর্থকদেরও তৃণমূলকে সমর্থন করার আহ্বান জানান কুণাল।বলেন, নিজেদের অধিকার রাখতে, বিভিন্ন প্রকল্পের সুবিধা বজায় রাখতে তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।এরই পাশাপাশি, এদিন পূর্ব মেদিনীপুরের কাঁথিতে দেশপ্রাণ ব্লকের আউড়াই কালীমন্দির অঞ্চলেও পথসভায় হয়। পঞ্চায়েতের প্রার্থী ছাড়াও জেলা পরিষদের প্রার্থীরাও এই পথসভাগুলিতে উপস্থিত ছিলেন।পূর্ব মেদিনীপুরের খেজুরি দুই ব্লকের গোডাউন বাজারের জনসভাতেও তৃণমূল মুখপাত্র কুণাল রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলির সুবিধা তুলে ধরে তৃণমূলকে জয়ী করার আহ্বান জানান।

Related articles

হাইকোর্টে ২৬ মে পর্যন্ত রক্ষাকবচ ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গিরের, তদন্তে সহযোগিতার নির্দেশ 

আগামী ২৬ মে পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনার ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বিরুদ্ধে কোনওরকম কড়া পদক্ষেপ বা গ্রেফতার...

বকেয়া DA নিয়ে কাটল না ধোঁয়াশা, হতাশ সরকারি কর্মীরা

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা DA অন্যতম বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছিল। ক্ষমতায়...

রাজস্থানে ভয় দেখিয়ে বছরের পর বছর গণধর্ষণ, বিজেপিশাসিত রাজ্যে বিচার না পেয়ে আত্মঘাতী ২ বোন!

নারী সুরক্ষার বুলি আওড়ানো বিজেপির দখলে থাকা রাজস্থানে (Rajsthan Gang Rape) গণধর্ষণের অভিযোগের বিচার না পেয়ে আত্মঘাতী ২...

‘ককরোচ জনতা পার্টি’তে নাম নথিভুক্ত করলেন তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ

অভিজিৎ দীপকের প্রতিষ্ঠিত 'ককরোচ জনতা পার্টি' (Cockroach Janta Party) কোনো বাস্তব বা মূলধারার রাজনৈতিক দল একেবারেই নয়। ভারতের...