Friday, April 24, 2026

অভিষেকের সভার আগে বাঘমুন্ডিতে মিলল তলো.য়ার! বিজেপির ষ.ড়যন্ত্র, অভিযোগ তৃণমূলের

Date:

Share post:

হাতে আর কয়েকটা দিন। শনিবার রাজ্যে হাইভোল্টেজ পঞ্চায়েত নির্বাচন। হাইভোল্টেজ পঞ্চায়েত নির্বাচনের প্রচারের জন্য জেলায় জেলায় রোড-শো, জনসভা করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। সোমবার দুপুরে পুরুলিয়ার বাঘমুন্ডির কালিমাটি ভবানীবালা আদিবাসী বিদ্যাপীঠ গ্রাউন্ডে সভা করার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু সভার আগের দিন অর্থাৎ রবিবার রাতে সেই সভাস্থল থেকেই উদ্ধার হল একটি বিশাল মাপের তলোয়ার। এলাকায় ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করতেই বিজেপির এই ষড়যন্ত্র বলে অভিযোগ তৃণমূলের। অভিষেকের সভা ঘিরে নিরাপত্তা সুনিশ্চিত করতেই নজরদারি চলছিল, আর তাতেই মেলে বেশ বড়ো আকৃতির একটি তলোয়ার।

তৃণমূলের তরফে দাবি, আতঙ্ক ছড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকানোর ঘৃণ্য ষড়যন্ত্র করছে বিজেপি।  গেরুয়া শিবিরের এইসব ষড়যন্ত্র, সন্ত্রাস, আতঙ্ককে পাত্তা না দিয়ে সোমবার বিপুল জলসমাগম হবে অভিষেকের সভায়। এর আগেও নবজোয়ার যাত্রার সময় এজেন্সি লাগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছিল। কিন্তু যত ইডি, সিবিআই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করছে ততই তাঁর জনসমর্থন বাড়ছে। বিজেপির ষড়যন্ত্র ফাঁস হয়ে যাচ্ছে বাংলার মানুষের সামনে।

নবজোয়ার যাত্রা থেকে পঞ্চায়েত নির্বাচনের সভা বা রোড শো, যেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থেকেছেন সেখানেই উপচে পড়ছে মানুষের ভিড়। পুরুলিয়াতেও তার অন্যথা হবেনা বলে দাবি শাসকদলের। সোমবার পুরুলিয়ায় সভার পর বাঁকুড়ার রাইপুরে রোড শো করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

আরও পড়ুন- সমালোচনার মুখে এবার আ.ক্রান্ত তৃণমূল কর্মী-পরিবারের খোঁজ নিলেন রাজপাল

Related articles

প্রথম দফায় বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, রাত পর্যন্ত মোট গ্রেফতার ৪১ 

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমাল পাকানোর অভিযোগে মোট ৪১ জনকে গ্রেফতার করল পুলিশ।...

কুণালের সমর্থনে মেগা রোড-শো দেবের, জনপ্লাবনে ভাসল বেলেঘাটা

বেলেঘাটায় ভোটের প্রচারে অন্য প্রার্থীদের আগেই কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছিলেন কুণাল কুমার ঘোষ। প্রচারের শেষ লগ্নে এসে...

যত বেশি ভোট, তত বড় প্রত্যাবর্তন! প্রথম দফার শেষে আত্মবিশ্বাসের সুর তৃণমূল শিবিরে

যত বেশি হারে ভোট, তত জোরালো প্রত্যাবর্তন। বাংলার মানুষ বিজেপির কোমর ভেঙে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি জননেত্রী মমতা...

দুবরাজপুরে কেন্দ্রীয় বাহিনীর ‘আচরণে প্রশ্নের মুখে কমিশন

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফাতেই রণক্ষেত্র হয়ে উঠল বীরভূমের দুবরাজপুর। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের নামে সাধারণ মানুষের ওপর...