Sunday, March 15, 2026

আকাশছোঁয়া দাম নিয়ন্ত্রণে বাজারে হা.না টাস্ক ফোর্সের, ‘সুফল বাংলা’য় ন্যায্য মূল্যে সবজি

Date:

Share post:

সবজির আকাশছোঁয়া দাম। বাজারদর নিয়ন্ত্রণে সোমবার শহরের বিভিন্ন বাজারে হানা দিয়েছে রাজ্য সরকারের (State Government) গঠিত টাস্ক ফোর্স। এদিন সকালে বিধাননগর থেকে অভিযান শুরু করে রাজ্যের গড়া টাস্ক ফোর্সের (Task Force) একটি দল। বিধাননগরের AB-AC মার্কেটে যৌথভাবে যায় টাস্ক ফোর্স ও বিধাননগর পুলিশের একটি দল।

টাস্ক ফোর্সের সদস্যরা সবজি বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। সবজির কেনা দাম এবং বিক্রয় মূল্যের মধ্যে এত পার্থক্য কেন সে বিষয়ে তারা খোঁজ খবর নেন। বেশি লাভ করার জন্য অতিরিক্ত দামে সবজি বিক্রি না করার জন্য বিক্রেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। এর পর বিডি মার্কেট-সহ শহরের আরও বেশ কয়েকটি বাজার পরিদর্শন করে এই টাস্ক ফোর্স। এদিন তৃণমূলের তরফেও দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালনের জন্য যদুবাবুর বাজারে জমায়েতের ডাক দেওয়া হয়েছে।

টাস্ক ফোর্সের অভিযানের পাশাপাশি, দ্রব্যমূল্য থেকে মানুষকে কিছুটা রেহাই দিতে ‘সুফল বাংলা’র স্টলে ন্যায্যমূল্যে সবজি বিক্রিরও উদ্যোগ নেওয়া হয়েছে। , টমেটো, করলা, পটল, বেগুন, ঢ্যাঁড়সের মতো আনাজ সুফল বাংলা বিপণিতে অন্তত ২০-২৫ শতাংশ কম দামে বিক্রি করা হচ্ছে। খুচরো বাজারে টম্যাটোর দাম কেজি প্রতি ৯৯ টাকা। সুফল বাংলায় তা পাওয়া যাবে ৮৯ টাকায়। বাজারে কিলো প্রতি ৭৮ টাকায় বিক্রি হচ্ছে করলা। সুফল বাংলায় পাওয়া যাবে কেজি প্রতি ৬৫ টাকায়। বেগুন মিলবে ৭০ টাকায়। পটল কেজি প্রতি ২৩ টাকা, ঢ্যাঁড়স ৪৫ টাকায়।

আরও পড়ুন- দেশ সবার আগে! রাশিয়া-ইউক্রেনের সঙ্গে ‘সুসম্পর্ক’ বজায় রাখার পক্ষে সওয়াল জয়শংকরের  

 

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...