Friday, April 3, 2026

বাসন্তীর পর কুলতলিতে গু.লিবিদ্ধ তৃণমূল প্রার্থী, কাঠগড়ায় সিপিএম

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনের আগে রাজনৈতিক হিংসা যেন থামতেই চাইছে দক্ষিণ ২৪ পরগনায়। বাসন্তীর পর এবার তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল সিপিআইএমের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করে সিপিএমের দাবি, এসবে তাদের কোনও হাত নেই।

আরও পড়ুন:জামিন পেতে মরিয়া পার্থ এবার ইডি-র প্রাক্তন আইনজীবীর দ্বারস্থ

কুলতলির মেরিগঞ্জ এলাকায় সোমবার সন্ধে নাগাদ পঞ্চায়েত ভোটের প্রচারে বেরিয়েছিলেন তৃণমূল প্রার্থী কুতুবউদ্দিন ঘরামি। তিনি মেরিগঞ্জ ১ ব্লকের অন্তর্গত গ্রাম পঞ্চায়েতের প্রার্থী। প্রচার সেরে রাতে ফেরার পথে কুলতলির কাছেই তাঁকে লক্ষ্য করে গুলি চলে বলে অভিযোগ। পায়ে গুলি লেগে জখম হন তিনি। প্রথমে তাঁকে জামতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে কলকাতায় পাঠানো হয়েছে। প্রার্থীর উপর এই হামলার নেপথ্যে রয়েছে সিপিএম বলে অভিযোগ তৃণমূলের।

এই ঘটনায় তৃণমূলের তরফে কুলতলি থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশের কাছে সিপিএমের বিরুদ্ধেই হামলা চালানোর অভিযোগ করেছে তৃণমূল। তৃণমূল নেতা এবং অঞ্চল সভাপতি জাকির হোসেন শেখ বলেন “ভোটে জিততে সিপিএম এবং এসইউসিআই যৌথ হামলা চালিয়েছে।” যদিও সিপিএম এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। সিপিএম জেলা কমিটির সদস্য উদয় মণ্ডল বলেন, ‘‘ভোটের আগে দলীয় কর্মীদের ফাঁসাতে মিথ্যা অভিনয় করা হচ্ছে। গুলি চালানোর ঘটনাই ঘটেনি।’’

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...