Thursday, April 30, 2026

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি দক্ষিণে ভ্যাপসা গরম! কলকাতায় কবে ঝেঁপে বৃষ্টি?

Date:

Share post:

কখনও হালকা বৃষ্টি, কখনও আবার রোদের তেজ আর সঙ্গে গরমের দাপট।আবহাওয়ার এই খামখেয়ালিপনায় দুর্ভোগে সাধারণ মানুষ। বর্ষা এলেও দক্ষিণবঙ্গে তেমনভাবে একটানা বৃষ্টির দেখা মেলেনি।মেঘলা আকাশ আর ছিটেফোঁটা বৃষ্টির পরেই ভ্যাপসা অস্বস্তিকর গরমে নাজেহাল কলকাতাবাসী।আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে এখনই গরম কমছে না। বরং আগামী দু’দিন তাপমাত্রা আরও বাড়বে। আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। তবে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।তুমুল ঝড়বৃষ্টিতে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ধস নামতে পারে, বন্যার পরিস্থিতি তৈরি হবে। ইতিমধ্যেই কমলা সতর্কতাও জারি করা হয়েছে।

আরও পড়ুন:ফিরছে ফেড কাপ, আইলিগে নতুন পাঁচটি দল, জানাল AIFF

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দু’একদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হবে। তবে বৃষ্টির জেরে তাপমাত্রা কম হওয়ার সম্ভাবনা নেই। আংশিক মেঘলা আকাশ যেমন। থাকবে, পাশাপাশি তাপমাত্রার সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও। তবে শুক্রবার থেকে দক্ষিণের জেলাগুলিতেও বৃষ্টি বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
উত্তরের তিন জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে।কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে কোচবিহার ও আলিপুরদুয়ারে সবথেকে বেশি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে গড়ে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
প্রবল বৃষ্টির কারণে দার্জিলিং ও কালিম্পং-এর বেশ কিছু এলাকায় ল্যান্ড স্লাইড বা ভূমিধসের সম্ভাবনা আছে। জলস্তর বাড়বে তিস্তা, তোর্সা, জলঢাকা, সংকোষের মতো উত্তরবঙ্গের নদীগুলিতে। প্লাবিত হতে পারে নিচু এলাকাগুলো। প্রবল বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে পার্বত্য এলাকায়। অতিবৃষ্টিতে ফসলের ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

Related articles

কেন্দ্রীয় সরকারি কর্মীদের পক্ষপাতিত্বের প্রমাণ মিললে পিটিশন ফাইল: পর্যবেক্ষণ হাই কোর্টের

নির্বাচনের গণনায় শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মী নিয়োগের সিদ্ধান্ত রাতারাতি নিয়েছেন জাতীয় নির্বাচন কমিশন। বারবার বাংলার এসআইআর প্রক্রিয়ার শুরু...

আইএসসিতে দেশজয়, বারাসাতের স্বেতাদাত্রী – শিলিগুড়ির হৃষীর সাফল্যে নজির 

ফের বাংলার জয়জয়কার জাতীয় স্তরের মেধা তালিকায়। আইএসসি পরীক্ষায় ৯৯.৭৫ শতাংশ নম্বর পেয়ে সারা দেশের সম্ভাব্য প্রথম স্থানাধিকারী...

সিলড স্ট্রংরুমে ব্যালটের কাজ, নেই রাজনৈতিক প্রতিনিধি! তৃণমূলের প্রতিবাদে স্বচ্ছতার আশ্বাস

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বলছেন স্ট্রং রুম সিলড। অথচ কমিশনেরই ওয়েব কাস্টিংয়ে দেখা যাচ্ছে ব্যালট নিয়ে কাজ হচ্ছে।...

সাঁতার থেকে ফেলুদা, সব সামলেই আইসিএসইতে বাজিমাত বর্ধমানের নিপবীথির

আইসিএসই পরীক্ষার ফলে রাজ্যকে চমকে দিল বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্রী নিপবীথি দত্ত। ৪৯৯ নম্বর পেয়ে রাজ্যের সম্ভাব্য...