Friday, May 15, 2026

“প্রতীচী” থেকেই বিশ্বভারতীর পরিস্থিতি উদ্বেগজনক দাবি করলেন অমর্ত্য সেন

Date:

Share post:

বিশ্বভারতীর সঙ্গে এখনও মেটেনি জমি বিবাদ। মাত্র ১৩ ডেসিমাল জমি নিয়েই বিতর্কের সূত্রপাত। এবং তার জন্যই বারে বারে উপাচার্য ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের রোষের মুখে পড়তে হয়েছে। বলা চলে, বাংলা তথা দেশের কৃতি সন্তান নোবেলজয়ী অমর্ত্য সেনকে নূন্যতম সম্মানটুকু দিচ্ছে না বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃএক্তিয়ার ছাড়াচ্ছেন রাজ্যপাল! রবীন্দ্রভারতীর অস্থায়ী উপাচার্য নিয়োগ, ক্ষো.ভ সর্বত্র

সেই প্রসঙ্গে আবার মুখ খুললেন খোদ অমর্ত্য সেন। বিশ্বভারতীর উপাচার্যকে নিশানা করে জানালেন, তাঁকে “অপমান” করা খুব সহজ নয়। শান্তিনিকেতনের “প্রতীচী” বাড়িতে বিশ্বভারতীর পড়ুয়াদের সঙ্গে একান্ত আলাপচারিতায় এই শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ।
বিশ্বভারতীর অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য ও বেশকিছু পড়ুয়া নোবেলেজয়ীর সঙ্গে দেখা করে জমি বিতর্কে তাঁর পাশে থাকার বার্তা দেন। অমর্ত্য তাঁদের ধন্যবাদ জানান।

অমর্ত্য সেনের কথায়, “এই বাড়িতে আমি থেকেছি ৮০ বছর। এখন উপাচার্য বলছেন, এ বাড়ি তোমার নয়। সেটা নিয়ে আমার আফসোস করার কারণ কিছু থাকতে পারে। তার পরে উনি বললেন, এই বাড়ির কিছু অংশ তোমার হতে পারে, বাকি নয়। এটা একটা বড় শিক্ষা। রবীন্দ্রনাথ শিক্ষা দেওয়ার চেষ্টা করছিলেন, সমস্ত পৃথিবী আমাদের নিজেদের জিনিস। এটা ভুল হতে পারে। কিন্তু, এর মধ্যে একটা সত্যতা ঠিকই আছে। সমস্ত পৃথিবীর সঙ্গে আমাদের যে সর্বাঙ্গিক যোগ, এর মধ্যেও একটা বড় সত্য আছে।” পাশাপাশি নোবেলজয়ী অমর্ত্য দাবি করেন, বিশ্বভারতীর পরিস্থিতি উদ্বেগজনক।

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...