Monday, May 18, 2026

বৈচিত্র্যের মধ্যে ঐক্যই ভারতের বৈশিষ্ট্য: অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতায় সরব অভিষেক

Date:

Share post:

আগামী বছর লোকসভা নির্বাচনের আগে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার মরিয়া চেষ্টা চালাচ্ছে কেন্দ্র। আগেই এর বিরোধিতার সুর বেঁধে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার, কলকাতা প্রেস ক্লাবের ‘মিট দ্য প্রেস’-এ তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এই নীতির বিরোধিতায় বললেন, “বৈচিত্র্যের মধ্যে ঐক্যই (Unity In Diversity) আমাদের মূল আধার।“

অভিষেকের কথায়, “অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে একটাই কথা বলি, যারা সেই আধারের উপর আঘাত করবে, তাদেরও মানুষ সরিয়ে দেবে।“ তৃণমূল সাংসদ বলেন, ভারত বৈচিত্র্যর জন্য প্রসিদ্ধ, সেখানে এক অভিন্ন নীতি কী করে হবে! তাঁর কথায়, ভারতের বিভিন্ন ভাষাভাষি মানুষ থাকেন। তাঁদের পোশাক থেকে ভাষা, খাওয়া, জীবনযাত্রা আলাদা। সেখানে কীভাবে অভিন্ন নীতি হতে পারে!

Related articles

‘ফাইন আর্টসে’র নান্দনিক ‘প্রত্যাবর্তন’: সিনেমাপাড়া বাঁচুক, বার্তা রূপা-রুদ্রনীলের

নতুন সরকারের হাত ধরে নতুন অধ্যায়ের অপেক্ষায় টলিপাড়া। তারই সূচনা হল রবিবারের নন্দনে। নতুন করে মুক্তি পেল ‘অ্যাকাডেমি...

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...

রাজ্য সরকারি চাকরিতে সুখবর! বাড়ল নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা, বিজ্ঞপ্তি জারি নবান্নের 

রাজ্য সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় সুখবর দিল নবান্ন। এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হল সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা।...

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...