Monday, June 8, 2026

ভারতীয় দলে সুযোগ না পেয়ে বিরাট বার্তা রিঙ্কুর

Date:

Share post:

গতকালই ঘোষণা করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টি-২০ দল। দলের অধিনায়ক করা হয়েছেন হার্দিক পান্ডিয়াকে। সহ-অধিনায়ক সূর্যকুমার যাদব। বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা-বিরাট কোহলিকে। তবে আসন্ন ওয়েসট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলে সুযোগ পাননি রিঙ্কু সিং। ২০২৩ আইপিএল-এ ভালো পারফরম্যান্স করেন তিনি। এরপরই সবাই মনে করেন আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে সুযোগ পেতে পারেন। কিন্তু গতকাল যে দল ঘোষণা করা হয়, তাতে দেখা যায় ভারতীয় দলে সুযোগ পাননি রিঙ্কু। আর এরপরই বিরাট বার্তা দিলেন কেকেআর ব‍্যাটার।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ দল ঘোষণা হওয়ার পর রিঙ্কু সোশ্যাল মিডিয়ায় লেখেন,” কারও কাছে সোফা কেবলই একটি আসবাব। আবার কারও কাছে দলে সুযোগ পাওয়ার একটি মাধ্যম।” আর রিঙ্কুর এই পোস্টের পরই নেটিজেনরা মনে করছেন, রিঙ্কু বোঝাতে চেয়েছেন যে তিনি অপেক্ষা করতে তৈরি। সহজে কিছু হবে না। তার জন্য পরিশ্রম করতে হবে ও সঠিক সময়ের অপেক্ষা করতে হবে।

 

২০২৩ আইপিএলে দুরন্ত পারফরম্যান্স করেন রিঙ্কু। কেকেআরের হয়ে সব থেকে ধারাবাহিক ক্রিকেট খেলেছেন তিনি। ১৪টি ম্যাচে ৪৭৪ রান করেছেন রিঙ্কু। ৫৯.২৫ গড় ও ১৪৯.৫২ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ পাঁচ বলে পাঁচটি ছক্কা মেরে কেকেআরকে জিতিয়ে নজর কারেন রিঙ্কু।

আরও পড়ুন:আগারকার পদে আসতেই বিরাট পরিবর্তন, প্রধান নির্বাচকের মাইনে বাড়তে চলেছে ৩০০ শতাংশ : সূত্র

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...