Saturday, March 21, 2026

আসন্ন মরশুমের জন‍্য সহকারী কোচের নাম ঘোষণা লাল-হলুদের

Date:

Share post:

আসন্ন মরশুমে জন‍্য ইতিমধ্যে দল গোছাতে শুরু করেছে ইস্টবেঙ্গল এফসি। ফুটবলারদের পাশাপাশি দলের কোচিং স্টাফও বেছে নিল লাল-হলুদ। এদিন সহকারী কোচের নাম ঘোষণা করল ইস্টবেঙ্গল। গোলরক্ষক কোচ হিসেবে লাল-হলুদে নেওয়া হল ফ্রান্সিসকো জাভিয়ের পিনিলোসকে। ক্রীড়া বিশেষজ্ঞ হিসেবে যোগ দিচ্ছেন আলবার্ট মার্টিনেজ বার্নাত। ফিজিও হিসাবেও যোগ দিচ্ছেন সেনেন ফার্নান্দেজ আলভারেজ।

স্পেনের রিয়েল রেসিং ক্লাবে পিনিলোস দীর্ঘদিন গোলরক্ষক কোচ হিসেবে যুক্ত ছিলেন। এছাড়াও ২০১৮ থেকে ২০২০ পযর্ন্ত বেঙ্গালুরু এফসির কোচিং স্টাফের অংশ ছিলেন পিনিলোস। এরই মাঝে বছর দেড়েক গোলরক্ষক কোচ হওয়ার পাশাপাশি বিএফসির সহকারী কোচও হয়েছিলেন তিনি।

আসন্ন মরশুমের জন‍্য লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত নিজেই সহকারী বাছাইয়ের কাজ সম্পন্ন করেছেন। এই তিনজন স্প্যানিশ স্টাফের মধ্যে কুয়াদ্রাতের বেঙ্গালুরুর কোচিং স্টাফে ছিলেন পিনিলোস, আলভারেজ। ২০১৮-১৯ সিজনে এই সহকারীদের নিয়েই বাজিমাত করেছিলেন কুয়াদ্রাত। চ্যাম্পিয়ন হয়েছিলেন আইএসএল-এ।

আরও পড়ুন:ভারতীয় দলে সুযোগ না পেয়ে বিরাট বার্তা রিঙ্কুর

Related articles

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

কর্মজীবন, অর্থভাগ্য, স্বাস্থ্য ও সম্পর্ক—সব দিকেই গ্রহ-নক্ষত্র দিচ্ছে গুরুত্বপূর্ণ ইঙ্গিত। চলুন, একটু ভিন্ন ঢঙে দেখে নেওয়া যাক আজকের...

ঈদের শুভেচ্ছা রেড রোডে: উপস্থিত থাকবেন মমতা, অভিষেক

সম্প্রীতির বাংলায় প্রতিটি উৎসব ধর্ম, জাতি, বর্ণের ভেদ ভুলে একসঙ্গে পালনই রীতি। সব ধর্ম, বর্ণের উৎসব গোটা বাংলায়...

শরীরে ভয়াবহ আঘাত: আরজিকরে লিফটে আটকে মৃত্যুতে লিফটম্যানকে আটক করে তদন্ত

লিফটের ভিতর ঢুকে গিয়ে কিভাবে মৃত্যু হল দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের? ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে,...

২৯৪ প্রার্থীই হল না, সল্টলেক বিজেপি দফতরে রাজ্য সভাপতিকে ঘিরে প্রার্থী বিক্ষোভ!

নির্বাচনের আগে দিল্লির বিজেপি নেতারা বাংলার ভোটার তালিকা তৈরি করে দিচ্ছেন। তাতেও ২৯৪ আসনের প্রার্থী বাঁচতে হিমশিম কেন্দ্রের...