Monday, May 11, 2026

ভোটে হেরে বাংলায় প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি: সরব অভিষেক

Date:

Share post:

দীর্ঘদিন ধরে বাংলার এক লক্ষ কোটিরও বেশি টাকা আটকে রেখেছে কেন্দ্রের মোদি সরকার। বঙ্গে শতাধিক প্রতিনিধিদল পাঠানোর পরও দুর্নীতির টিকি খুঁজে পাওয়া যায়নি। তা সত্ত্বেও এভাবে টাকা আটকে রাখায় সরাসরি বিজেপির(BJP) বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি অভিযোগ তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জানালেন , নির্বাচনে হেরে বাংলায় প্রতিহিংসার রাজনীতি চালানো হচ্ছে বিজেপি সরকারের তরফে।

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “এত ইডি, সিবিআই করছে, চাইলে ১০০দিনের কাজ নিয়ে জনস্বার্থ মামলা করুক। ভুয়ো জব কার্ড হোল্ডার সবচেয়ে বেশি পাওয়া গিয়েছে উত্তরপ্রদেশে। জুন পর্যন্ত রাজ্যে ১৮৬টি কেন্দ্রীয় দল পাঠানো হয়েছে। তবে দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি। ১০০দিনের কাজের সাড়ে ৭ হাজার কোটি টাকা আটকে দেওয়া হয়েছে। কেন বাকি ২ কোটি মানুষের টাকা এভাবে আটকে দেওয়া হবে। আমরা চাই বিচার হোক।” একই সঙ্গে তিনি জানান, “তর্কের খাতিরে যদি কয়েকজন মানুষ ভুল করে থাকে, তবে তার জন্য কেন ২ কোটি মানুষকে ভুগতে হবে। এটা কি ধরনের বিচার? ৩ বছর আগে আমফানের টাকা এখনও দেয়নি কেন্দ্রীয় সরকার। কেউ বলতে পারবে, বিজেপিকে ভোট দিয়েছি বলে লক্ষ্মীর ভাণ্ডার পাইনি? একজন ধর্মের নামে ভোট চেয়েছে, আরেকদল আপনার পাশে থেকেছে। যারা বাংলার টাকা আটকে রেখেছে, তাদের উচিত জবাব দিতে হবে। অনেক সৌজন্যের রাজনীতি হয়েছে, এবার দিল্লি থেকে ছিনিয়ে আনব।”

শুধু তাই নয় কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের পাশাপাশি বঙ্গ বিজেপিকে নিশানায় নিয়ে অভিষেক বলেন, “চোখে দেখে ভোট দিন, বাংলার ১ লক্ষ ১৫ হাজার কোটি আটকে রেখেছে দিল্লি। কত টাকা পাঠিয়েছে কেন্দ্র? দিলীপ-শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করছি, কেন্দ্র কমিশনকে কাজে লাগায়, রাজ্য কখনও কমিশনের কাজে হস্তক্ষেপ করে না। বকেয়া টাকা দিচ্ছে না, তাও বিজেপি নেতারা বলছেন লক্ষ্মীর ভাণ্ডার করবেন।”

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...