Friday, May 8, 2026

ভোটের আগে ফের নতুন ‘নাটক’! ইমেজ বাঁচাতে হাইকোর্টের দ্বারস্থ বিরোধী দলনেতা

Date:

Share post:

রাত পেরোলেই রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। আর তার ২৪ ঘণ্টা আগে নির্বাচনে হার নিশ্চিত জেনেই একের পর এক নাটক শুরু বিরোধী দলনেতা তথা দলবদলু শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। শনিবারই ফের কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন শিশির পুত্র। বিরোধী দলনেতার অভিযোগ, রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission) নাকি তাঁর গতিবিধির উপর কড়া নজর রাখছে। আর সেকারণেই শুক্রবার সাত সকালে আদালতের দ্বারস্থ হন শুভেন্দু। সূত্রের খবর, বৃহস্পতিবার কাঁথি থানার পুলিশ শুভেন্দু অধিকারীর নামে একটি চিঠি পাঠায়। আর কাঁথি পুলিশের দেওয়া সেই চিঠিকে চ্যালেঞ্জ করেই শুক্রবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) যান শুভেন্দু অধিকারী। এরপরই বিরোধী দলনেতার অভিযোগ, এভাবে কাঁথি পুলিশ তাঁর গতিবিধি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার (Justice Amrita Sinha) এজলাসে এই আবেদনের শুনানি রয়েছে।

জানা গিয়েছে, ২২ জেলার পঞ্চায়েত নির্বাচনী আধিকারিক এবং জেলাশাসককে বিজ্ঞপ্তি পাঠিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। সেখানে সাফ জানিয়ে দেওয়া হয় রাজ্য বা কেন্দ্রের নিরাপত্তা পায় এমন রাজনৈতিক ব্যক্তিত্ব নিজের বুথের বাইরে অন্য জায়গায় নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরতে পারবেন না। ভোটের দিন ভোটকেন্দ্রেও এই জনপ্রতিনিধিদের নিরাপত্তারক্ষীর গতিবিধি নিয়ন্ত্রিত হবে। তবে ভোটের প্রার্থী হলে তাঁর ক্ষেত্রে এ নিয়মে শিথিলতার কথাও উল্লেখ ছিল কমিশনের নির্দেশিকায়। আর এমন বিজ্ঞপ্তি হাতে আসতেই মাথা খারাপ হওয়ার জোগাড় শুভেন্দুর। সেকারণেই এবার শেষমেশ নিজের ইমেজ বাঁচাতে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী।

তবে পঞ্চায়েত নির্বাচনের আগে যতবারই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু, ততবারই মুখ পুড়েছে দলবদলুর। আর নির্বাচনের চব্বিশ ঘণ্টা আগে ফের নতুন নাটক শুরু করে রাজনীতির ময়দানে ভেসে থাকার চেষ্টা দলবদলুর।

 

 

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...