Thursday, May 28, 2026

উচ্চ মাধ্যমিকের রিভিউ ও স্ক্রুটিনির ফলপ্রকাশ, মেধা তালিকায় রদবদল

Date:

Share post:

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক ২০২৩-এর রিভিউ ও স্ক্রুটিনির ফলাফল। ১৩ জুলাই থেকে এই নতুন মার্কশিট দেখতে পারবেন পড়ুয়ারা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, শিক্ষা দফতরের কাছে পাঠানো হয়েছে এই নতুন রেজাল্ট। আগামী বৃহস্পতিবার থেকে সংসদের ওয়েবসাইট wbchseapp.wb.gov.in-এ রেজাল্ট দেখতে পাবেন পড়ুয়ারা।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে, রিভিউয়ের ফলে মেধাতালিকায় অষ্টম স্থানে থাকা পড়ুয়া এগিয়ে পঞ্চম স্থানে চলে এসেছেন। তিন নম্বর বেড়েছে তাঁর। এরই সঙ্গে একাদশ স্থানে থাকা একাধিক পড়ুয়ারা এক নম্বর বাড়িয়ে দশ পর্যন্ত মেধাতালিকায় ঢুকে গিয়েছেন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিস থেকেও নতুন মার্কশিট সংগ্রহ করা যাবে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার ৫৭ দিনের মাথায় এবার পরীক্ষার ফল ঘোষণা করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তার ২১ দিন পর প্রকাশিত হয়েছে রিভিউ ও স্ক্রুটিনির ফল। চলতি বছর পরীক্ষা দিয়েছিলেন মোট ৮ লাখ ২৪ হাজার ৮৯১ জন। তাদের মধ্যে পাশ করেছেন ৭ লাখ ৩৭ হাজার ৮০৭ জন। উচ্চ মাধ্যমিকে এবার পাশের হার ৮৯.২৫ শতাংশ।গত ৩১ মে মধ্যরাত থেকে ১৫ জুন মধ্যরাত পর্যন্ত রিভিউ বা স্ক্রুটিনির আবেদন করেন পড়ুয়ারা। এই বছর সম্পূর্ণ অনলাইনের মাধ্যমেই আবেদন করা হয়। রিভিউ বা স্ক্রুটিনির ব্যাপারে পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন পোর্টালের মাধ্যমে আবেদন করা হয়। নম্বরে যোগের ভুল বা কম নম্বর থেকে বেড়ে বেশি নম্বর পেয়েই বদলে গিয়েছে এবারের মেধাতালিকা।

 

Related articles

ইদুজ্জোহা উপলক্ষে শুভেচ্ছা প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর, কলকাতায় নমাজ পাঠ ব্রিগেডে

আজ দেশজুড়ে পালিত হচ্ছে ইদুজ্জোহা। শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রাজ্য সরকারের...

আজ মায়াপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ইসকন মন্দিরের অনুষ্ঠানে 

ইসকন মন্দিরের (ISCON Temple, Mayapur) আমন্ত্রণ রক্ষা করতে বৃহস্পতিবার নদিয়ার মায়াপুরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu...

চাঁদের বরফে পুরনো জলভান্ডারের সন্ধান! ইতিহাস গড়ল চন্দ্রযান ২

এক সময় যে অভিযানকে ব্যর্থ বলে মনে করা হয়েছিল আজ সেই 'চন্দ্রযান ২' (Chandrayan 2) মিশন ভারতীয় মহাকাশ...

লক্ষ্মীর ভাণ্ডারে ‘পুরুষ’ উপভোক্তা! মুখ্যমন্ত্রীর অভিযোগের রাতেই বহরমপুরে আটক রাকিবুল

মহিলাদের আর্থিক স্বনির্ভরতার জন্য চালু হওয়া ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের টাকা পাচ্ছেন এক যুবক! নবান্ন থেকে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু...