Thursday, June 18, 2026

রাজ্যপালের সফরের দিনেই রানিনগরের খু*ন কংগ্রেস কর্মী!

Date:

Share post:

শেষ হয়েছে নির্বাচনী ভোটপ্রচার, আজ রাত পোহালেই শনিবার রাজ্যে এক দফায় পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। তার আগে এক্তিয়ার বহির্ভূত ভাবে মুর্শিদাবাদে পৌঁছে গেছেন রাজ্যপাল সি ভি আনন্দ মোহন বোস (CV Anand Mohan Bose)। আর রাজ্যপালের (Governor)সফরের দিনেই রানিনগরের রায়পুর গ্রামে খুন হলেন কংগ্রেস কর্মী (Congress)। অভিযোগের আঙুল দুষ্কৃতীদের দিকে। এই নিয়ে ভোটের আগেই রাজ্যে মোট ১৮ জনের মৃত্যু হল।

স্থানীয় সূত্রে খবর কংগ্রেস কর্মী অরবিন্দ মণ্ডলকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ সকালে কংগ্রেস কর্মীর বাড়িতে হামলা চালায় কিছু দুষ্কৃতীরা এরপর বেধড়ক মারধরও করা হয় বলে অভিযোগ। আহত অবস্থায় তড়িঘড়ি ওই কংগ্রেস কর্মীকে ইসলামপুর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি। মৃত কংগ্রেস কর্মী হেরামপুর পঞ্চায়েতের এক কংগ্রেস প্রার্থীর আত্মীয় বলে জানা গেছে। এদিকে আজই সকালে কলকাতা স্টেশন থেকে হাজারদুয়ারি এক্সপ্রেসে চেপে মুর্শিদাবাদের উদ্দেশে রওনা দেন রাজ্যপাল। সকাল ১০.১৮ নাগাদ বহরমপুর কোর্ট স্টেশনে নামেন তিনি। বহরমপুর, খড়গ্রাম, বেলডাঙা, ডোমকল যাওয়ার কথা রয়েছে রাজ্যপালের। এরই মধ্যেই এই খুনের ঘটনা ।

 

 

Related articles

শুক্রবার থেকে ঝড়-বৃষ্টি বাড়বে রাজ্যে, দুপুরের পর শহরে দুর্যোগের পূর্বাভাস!

মেঘ-রোদের লুকোচুরির মাঝেই শহর কলকাতায় বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast)। দুপুরের মধ্যেই আবহাওয়া বদলাবে বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather...

একই অভিযোগ, আলাদা পরিণতি! শাহানু গ্রেফতার হলেও কেন অধরা টাকির চেয়ারম্যান?

উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ (Food Karmadhyaksha, North 24 Parganas Zilla Parishad) তথা তৃণমূল নেতা শাহানুর...

আমেরিকা-ইরান যুদ্ধের অবসান! স্বাক্ষর শান্তিচুক্তি, দেশে কমবে জ্বালানির দাম?

১০০ দিনের বেশি সংঘর্ষের পর অবশেষে আমেরিকা-ইরানের যুদ্ধের অবসান! খুলে যাচ্ছে হরমুজ প্রণালী। ফ্রান্সের ভার্সাই প্রাসাদে অনুষ্ঠিত এক...

লক্ষ্মীবারে কলকাতায় কত হল সোনা-রুপোর নতুন দাম

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর (Gold-Silver Price Today)। আন্তর্জাতিক...