Thursday, May 14, 2026

ভোটের শুরুতেই মালদহের মানিকচকে গু.লিবিদ্ধ তৃণমূল কর্মী! অভিযোগের তিরে কংগ্রেস

Date:

Share post:

ভোটের দিন সকাল থেকেই উত্তপ্ত রাজ্যের একাধিক জেলা। মুর্শিদাবাদ, কেচবিহারের পর এবার মালদহে খুন তৃণমূল কর্মী। মানিকচকে বালুটোলার আসিন তলায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তৃণমূল কর্মীর ৷ তৃণমূল কর্মীদের লক্ষ্য করে গুলি ও হামলা চালিয়েছে কংগ্রেস বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, মৃত তৃণমূল কর্মীর নাম শেখ মালেক (৪০)। তিনি ওই গ্রামেরই বাসিন্দা ছিলেন। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।

আরও পড়ুন:ভোটের দিনেও উত্ত.প্ত মুর্শিদাবাদ! ডোমকলে সকাল থেকেই চলল গু.লি, জ.খম ২ তৃণমূল কর্মী

পুলিশ সূত্রের খবর, শনিবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে মালদহের মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের জিশারদ টোলা এলাকা। তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বোমাবাজি, গুলি চালায় কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বলে অভিযোগ। কংগ্রেসের হামলায় নিহত হয়েছেন তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি মহম্মদ নাসিরের কাকা শেখ মালেক। পায়ে গুলি লেগে আহত হয়েছেন নাসিরও। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অশান্তির খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী।

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...