Sunday, June 7, 2026

৫১-তে মহারাজ, রাত ১২টায় পরিবারের সঙ্গে কেক কেটে জন্মদিন পালন সৌরভের

Date:

Share post:

আজ ৮ জুলাই। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। আজ ৫১ বছর বয়সে পা দিলেন বাংলার মহারাজ। রাত ১২ টার পর থেকেই প্রাক্তন থেকে বর্তমান, কিংবা মহারাজের অনুরাগীদের শুভেচ্ছার জোয়ারে ভেসে যাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জানা যাচ্ছে, আজকের এই বিশেষ দিনটি পরিবারের সঙ্গেই কাটাতে চলেছেন প্রিন্স অফ ক‍্যালকাটা।

গতবছর নিজের জন্মদিন দারুণভাবে পালন করে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। নিজের পরিবারের সঙ্গে লন্ডনে নিজের ৫০ তম জন্মদিন পালন করেছিলেন তিনি। এমনকি লন্ডনের রাস্তায় তাকে মেয়ে সানার সঙ্গে নাচতে দেখা গিয়েছিল। তবে এইবার আর লন্ডন নয়, নিজের বাড়িতেই পরিবারের সঙ্গে কাটাবেন স‍ৌরভ গঙ্গোপাধ্যায়। বাবার জন্মদিন সেলিব্রেট করতে ইংল্যান্ড থেকে কলকাতায় উড়ে এসেছেন সানাও। সৌরভ জানিয়েছেন, ‘সানা এখানেই আছে। ছুটিতে বাড়ি ফিরেছে।

জানা যাচ্ছে, রাত ১২টায় পরিবারের সঙ্গে কেক কেটে উদযাপনও করেন সৌরভ। স্ত্রী, মেয়ে এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে রাত ১২টাতেই কেক কাটেন প্রাক্তন ভারত অধিনায়ক। এদিন সকাল থেকেই বাড়িতে কেক-ফুল এবং মিষ্টি নিয়ে হাজির হন ভক্ত, অনুরাগীরা। তাঁদের আনা কেকও কাটেন সৌরভ। পারিবারিক সূত্রে খবর, দুপুরে বাড়িতেই খাওয়াদাওয়ার পরিকল্পনা করা হয়েছে।

এদিকে দাদির জন্মদিনে শুভেচ্ছা জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড, আইসিসি।

আরও পড়ুন:মুখ খুললেন নাওরেম মহেশ, লাল-হলুদে থাকা নিয়ে কী বললেন তিনি?

 

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...